ভিডিও রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৮ অক্টোবর, ২০২৬ ০৯:২৭ পিএম

বগুড়ার ধুনটে কওমী মাদ্রাসার শিক্ষিকাকে অপহরণ, যুবক গ্রেফতার

বগুড়ার ধুনটে কওমী মাদ্রাসার শিক্ষিকাকে অপহরণ, যুবক গ্রেফতার

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনট উপজেলায় প্রেমে সাড়া না পেয়ে কওমী মাদ্রাসার হেফজ শাখার এক শিক্ষিকাকে (১৫) অপহরণের মামলায় পাভেল হোসেন আছলামকে (১৮) গ্রেফতার করেছে পুলিশ।

আজ রোববার (১৮ অক্টোবর) দুপুরের পর ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। পাভেল হোসেন উপজেলার মথুরাপুর ইউনিয়নের খাদুলী দিগর গ্রামের আজিবর রহমানের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার গোপালপুর খাদুলী দক্ষিনপাড়া গ্রামের এক কৃষকের মেয়ে একজন কোরআন শরীফের হাফেজ। মেয়েটি জোড়শিমুল-ভালুকাতলা কওয়ামী মাদ্রাসার হেফজ শাখার শিক্ষকা। ওই শিক্ষিকাকে ছয় মাস ধরে প্রেমের প্রস্তাব দেন পাভেল হোসেন। কিন্ত শিক্ষিকা তার প্রেম প্রস্তাবে রাজী হননি।

একপর্যায়ে ওই শিক্ষকা বিষয়টি তার মা-বাবার মাধ্যমে পাভেলের বাবাকে জানানো হয়। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন পাভেল হোসেন। এ অবস্থায় ওই শিক্ষিকা গতকাল শনিবার দুপুরে বাবার বাড়ি থেকে সিএনজি চালিত অটোরিকশায় জোড়শিমুল-ভালুকাতলা কওমী মাদ্রাসার দিকে রওনা হন।

আরও পড়ুন

পথিমধ্যে বিকেল সাড়ে ৩টায় ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তায় সিএনজি চালিত অটোরিকশা পরিবর্তনের সময় পাভেল ও তার লোকজন ওই তাকে অপহরণ করেন। এ সময় শিক্ষিকার চিৎকারে ভালুকাতলা গ্রামে কাঠ গাছের বাগানের ভেতর থেকে তাকে উদ্ধার ও পাভেল হোসেনকে আটক করে থানায় সোপর্দ করেন স্থানীয়রা।

এ ঘটনায় গতকাল শনিবার রাতে ভুক্তভোগী শিক্ষিকার বাবা বাদি হয়ে পাভেল হোসেন ও তার বাবার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, এ মামলার অন্য আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার ধুনটে কওমী মাদ্রাসার শিক্ষিকাকে অপহরণ, যুবক গ্রেফতার

১

বগুড়ার সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়ন করতে ক্রীড়া মন্ত্রণালয় থেকে পরিদর্শন 

২

বগুড়ার শিবগঞ্জে নানা ছুরিকাহত, অভিযুক্ত নাতিকে গাছে বেঁধে থানায় খবর দিল গ্রামবাসী

৩

বগুড়ায় লটারির মাধ্যমে সর.প্রা. বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পদায়ন করা হলো

৪

কর্ণফুলী গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি, লাগবে না অভিজ্ঞতা

৫

বগুড়ায় চোর সন্দেহে যুবক হত্যা মামলায় মিলনের জামিন নামঞ্জুর

৬