ভিডিও রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৮ অক্টোবর, ২০২৬ ০৯:৫৬ পিএম

বগুড়ার কাহালুতে পূজা মণ্ডপের ওপর গাছ পড়ে আনসার সদস্যা আহত

বগুড়ার কাহালুতে পূজা মণ্ডপের ওপর গাছ পড়ে আনসার সদস্যা আহত

কাহালু (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার কাহালু পৌরসভা-সংলগ্ন একটি চাতালে স্থাপিত কাহালু উপজেলা সনাতনী শিখা দুর্গাপূজা মণ্ডপের ওপর একটি শিমুল গাছ উপড়ে পড়ে প্যান্ডেল ও সিসিটিভি ক্যামেরা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় মণ্ডপে ডিউটিরত এক আনসার সদস্যা আহত হয়েছেন।

আজ রোববার (১৮ অক্টোবর) বেলা আনুমানিক পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহত আনসার সদস্যার নাম মোছা. আঁখি খাতুন (২২)। তিনি কাহালু পৌর এলাকার সারাই গ্রামের বাসিন্দা। ঘটনায় পূজামণ্ডপের প্যান্ডেল ও সিসিটিভি ক্যামেরা ক্ষতিগ্রস্ত হলেও প্রতিমার কোনো ক্ষতি হয়নি।

আরও পড়ুন

দুর্ঘটনার পর আহত আনসার সদস্যাকে উদ্ধার করে কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে কাহালু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজীব কুমার বিশ্বাস হাসপাতালে গিয়ে আহত আনসার সদস্যার খোঁজখবর নেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কাহালুতে পূজা মণ্ডপের ওপর গাছ পড়ে আনসার সদস্যা আহত

১

দিনাজপুরে দুই সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা

২

দুর্গাপূজায় বগুড়ায় প্রধানমন্ত্রীর উপহার শাড়ি পেলেন দুই হাজারের অধিক নারী

৩

বগুড়ার ধুনটে কওমী মাদ্রাসার শিক্ষিকাকে অপহরণ, যুবক গ্রেফতার

৪

বগুড়ার সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়ন করতে ক্রীড়া মন্ত্রণালয় থেকে পরিদর্শন 

৫

বগুড়ার শিবগঞ্জে নানা ছুরিকাহত, অভিযুক্ত নাতিকে গাছে বেঁধে থানায় খবর দিল গ্রামবাসী

৬