৬৬৬ কোটি টাকা কর আদায়ে আদেশের বিরুদ্ধে আপিল গ্রামীণ কল্যাণের
এনবিআরের দাবি করা পাঁচ অর্থবছরের ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের বিষয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেছে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণ।
আজ রোববার (১৮ অক্টোবর) সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় গ্রামীণ কল্যাণের পক্ষে এ আপিল করেন প্রতিষ্ঠানটির আইনজীবী।
এর আগে গত ১০ অক্টোবর বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ মামলার রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করেন। রায়ের পূর্ণাঙ্গ অনুলিপিতে হাইকোর্ট ৬৬৬ কোটি টাকা বকেয়া কর আদায়ের জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) অবিলম্বে চাহিদাপত্র জারি করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে গ্রামীণ কল্যাণের কর পরিশোধের দাবি নিয়ে পর্যবেক্ষণ দিয়েছেন আদালত।
আরও পড়ুনআদালত পর্যবেক্ষণে বলেন, গ্রামীণ টেলিকমের নামে জমা দেওয়া উৎসে করের চালানের সুবিধা গ্রামীণ কল্যাণ নিজেদের কর পরিশোধ হিসেবে দাবি করতে পারে না। রায়ে এ ঘটনাকে কর ফাঁকির একটি ধ্রুপদি নজির বলেও উল্লেখ করা হয়েছে। এনবিআরের দাবি করা করের বৈধতা চ্যালেঞ্জ করে এর আগে আদালতের দ্বারস্থ হয়েছিল গ্রামীণ কল্যাণ। প্রতিষ্ঠানটি এ বিষয়ে রিট আবেদন করে। তবে গত ১০ সেপ্টেম্বর ওই রিট খারিজ করে রায় দেন হাইকোর্ট।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1792311462.jpg)






_medium_1792311600.jpg)