ভিডিও রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৮ অক্টোবর, ২০২৬ ০১:২০ এএম

ডি-৮ পুনর্গঠন ও সদস্য দেশের মধ্যে বাণিজ্য বাড়ানোর প্রস্তাব বাংলাদেশের

ডি-৮ পুনর্গঠন ও সদস্য দেশের মধ্যে বাণিজ্য বাড়ানোর প্রস্তাব বাংলাদেশের

উন্নয়নশীল আট দেশের অর্থনৈতিক সহযোগিতা সংস্থা ডি-৮ পুনর্গঠন, সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো এবং ভিসা অব্যাহতির বিষয়ে আলোচনা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

শনিবার (১৭ অক্টোবর) ইরাকের বাগদাদে ৫২তম ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পরিষদের বৈঠকের ফাঁকে ডি-৮ মহাসচিব সোহেল মাহমুদের সঙ্গে সাক্ষাৎকালে এসব বিষয়ে তিনি আলোচনা করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বৈঠকে ডি-৮-এর আওতায় বিভিন্ন সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলোচনা হয়। এর মধ্যে সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, চুক্তিভিত্তিক কৃষি (কন্ট্রাক্ট ফার্মিং) এবং ভিসা অব্যাহতির বিষয়গুলো গুরুত্ব পায়।

আরও পড়ুন

এ সময় সংস্থাটিকে আরও কার্যকর ও অর্থবহ করতে পুনর্গঠনের প্রস্তাব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। পাশাপাশি ডি-৮-এর কার্যক্রমকে আরও ফলাফলভিত্তিক করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বাগদাদে অনুষ্ঠিত ৫২তম ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পরিষদের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডি-৮ পুনর্গঠন ও সদস্য দেশের মধ্যে বাণিজ্য বাড়ানোর প্রস্তাব বাংলাদেশের

১

৩৩ ওভারেই অলআউট বাংলাদেশ, জিম্বাবুয়ের কাছে ৯৯ রানের হার

২

হালান্ডের জোড়া গোলে সিটির সপ্তম জয়

৩

ভয় দেখাইনি, সামাজিক প্রতিরোধ গড়ে তুলেছি : প্রতিমন্ত্রী ইশরাক

৪

জিম্বাবুয়ের বিপক্ষে হারের শঙ্কায় বাংলাদেশ

৫

কলকাতায় পূজা মণ্ডপে পদপিষ্ট হয়ে অন্তত ১৭ জনের মৃত্যু

৬