ভিডিও রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৮ অক্টোবর, ২০২৬ ০২:২০ পিএম

সৌদি আরবের অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করল হুথি

সৌদি আরবের অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করল হুথি

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান এলাকায় ইয়েমেন সীমান্তের কাছে একটি সামরিক অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিতের দাবি করেছে ইয়েমেনের হুথি গোষ্ঠী। 

শনিবার (১৭ অক্টোবর) গোষ্ঠীটি এ দাবি করে। তাদের ভাষ্য, হেলিকপ্টারটি হুথিদের অবস্থান লক্ষ্য করে অভিযান চালানোর সময় ভূপাতিত করা হয়।

হুথি পরিচালিত ইয়েমেনের সংবাদ সংস্থা সাবার সংস্করণে প্রকাশিত এক বিবৃতিতে গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, সীমান্ত এলাকায় হুথিদের অবস্থানের বিরুদ্ধে ‘শত্রুতামূলক অভিযান’ চালানোর সময় তাদের যোদ্ধারা হেলিকপ্টারটি ভূপাতিত করেন। তবে ইয়াহিয়া সারির এ বক্তব্যের বিষয়ে সৌদি আরবের কর্মকর্তাদের কাছ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। ফলে হেলিকপ্টার ভূপাতিত হওয়ার দাবিটি স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন

ইয়েমেনে সামরিক উত্তেজনা অব্যাহত থাকার মধ্যেই হুথিদের এ দাবি সামনে এলো। গত জুলাই থেকে সৌদি আরবকে লক্ষ্য করে হুথিদের হামলার ঘটনাও ঘটছে। এসব হামলার মধ্যে সৌদি আরবের বেসামরিক বিমান চলাচলসংশ্লিষ্ট স্থাপনা ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে আক্রমণের ঘটনাও রয়েছে। 

২০১৪ সালে হুথিরা ইয়েমেনের রাজধানী সানা ও দেশটির বেশ কয়েকটি প্রদেশের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে দেশটিতে সংঘাত চলছে। এর পরিপ্রেক্ষিতে ২০১৫ সালে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থন দিতে সৌদি আরবের নেতৃত্বাধীন একটি সামরিক জোট দেশটিতে হস্তক্ষেপ করে। সূত্র : আনাদোলু

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবের অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করল হুথি

১

মহাসড়কের পাশে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

২

কক্সবাজারে আগুন : রিসোর্টের মালিকের নামে মামলা, গ্রেফতার ১

৩

যুব উন্নয়ন অধিদপ্তরের সেই আলোচিত পরীক্ষার ফল প্রকাশ

৪

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার: প্রধানমন্ত্রী

৫

সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা প্রদান করলেন প্রধানমন্ত্রী

৬