গাইবান্ধার মহিমাগঞ্জে কয়লা তৈরির ৪৫টি চুল্লি ধ্বংস
মহিমাগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে অবৈধভাবে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির ৪৫টি চুল্লি ধ্বংস করা হয়েছে। জানা যায়, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পান্থামারীতে বেশ কিছুদিন কতিপয় প্রভাবশালী ব্যক্তি চুল্লি স্থাপন করে বিভিন্ন গাছের কাঠ পুড়িয়ে কয়লা তৈরি আসছিলো।
এই কয়লা পরিবেশ দূষণকারী শিল্প ব্যাটারি পুড়িয়ে সিসা আহরণের কাজে ব্যবহৃত হয়। এতে গাছ নিধনের পাশাপাশি বিপুল পরিমাণ এলাকাজুড়ে স্থায়ী ধোঁয়ার সৃষ্টি হলে, এলাকায় মারাত্মকভাবে পরিবেশ ক্ষতিগ্রস্ত করে আসছিলো।
আরও পড়ুনএলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে আজ বুধবার (১৪ অক্টোবর) ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক গোবিন্দগঞ্জ উপজেলার সহকারী কমিশনার(ভূমি) তামজিদ ইরাম খান, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা ও পুলিশসহ একটি আভিযানিক দল ওই গ্রামে পৌঁছে ৪৫টি অবৈধ কয়লা তৈরির চুল্লিসহ বিভিন্ন সরঞ্জাম ও স্থাপনা ধ্বংস করে। এসময় চুল্লি ব্যবসার সাথে জড়িত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
মন্তব্য করুন







