নওগাঁর বদলগাছীতে জানালা ভেঙে বৃদ্ধার স্বর্ণালঙ্কার ও মুঠোফোন চুরি
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে গভীর রাতে জানালা ভেঙে ঘরে ঢুকে এক বৃদ্ধার ১ ভরি ৬ আনা স্বর্ণালঙ্কার ও মুঠোফোন চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। আজ বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার বালুভরা ইউনিয়নের কোমারপুর সোনারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। উপজেলার বালুভরা ইউনিয়নের কোমারপুর গ্রামের মৃত আব্দুস সামাদের স্ত্রী নিলুফা আক্তারের বাড়িতে মধ্যরাতে চুরির ঘটনা ঘটে।
চুরি যাওয়া মালামালের মধ্যে রয়েছে- একটি সোনার চেন, এক জোড়া হাতের বালা, একটি আংটি, দুইটি কানের দুল ও একটি নোকিয়া বাটন মুঠোফোন। যার আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৩ লাখ টাকা।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে প্রতিদিনের মতো খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন নিলুফা আক্তার। রাত সাড়ে ৩টার দিকে ঘুম ভাঙলে তিনি দেখতে পান, জানালার লোহার অংশ ও কাঠের পাল্লা ভেঙে স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
আরও পড়ুনএ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার কাজ চলছে।
মন্তব্য করুন







