পঞ্চগড় সীমান্তে নেশা জাতীয় সিরাপসহ আটক ১
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৮০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ মো. কাদেরুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত মঙ্গলবার রাতে পঞ্চগড় সদর উপজেলার পাটসিঁড়ি এলাকায় ১৮ বিজিবির মিস্ত্রিপাড়া বিওপির বিশেষ টহল দল অভিযান চালিয়ে মাদকসহ তাকে আটক করে।
আজ বুধবার (১৪ অক্টোবর) সকালে বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটক কাদেরুল ইসলাম পঞ্চগড় জেলার বগাডাঙ্গা গ্রামের মৃত মমির উদ্দিনের ছেলে। বিজিবি জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
আরও পড়ুনপরে তাকে পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। উদ্ধার করা সিরাপের জব্দমূল্য নির্ধারণ করা হয়েছে ৩২ হাজার টাকা। পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস জানান, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন







