গাইবান্ধার সাঘাটায় ১৭ বস্তা ইউরিয়া সার আটক , ১০ বস্তা কৃষকের কাছে বিক্রি
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটায় যমুনা নদীর খেয়াঘাটে নৌকায় তোলার সময় ১৭ বস্তা ইউরিয়া সার আটক করেছেন স্থানীয় লোকজন। পরে কৃষি বিভাগের কর্মকর্তা মামুনুর রশীদ ঘটনাস্থলে গিয়ে সারের কাগজপত্র যাচাই করেন।
এ সময় ৭ বস্তা সারের মেমো দেখানো হলেও বাকি ১০ বস্তার মেমো দেখাতে না পারায় সারগুলো জব্দ করে কৃষকদের কাছে বিক্রি করা হয়। আজ বুধবার (১৪ অক্টোবর) দুপুরে সাঘাটা উপজেলার সাঘাটা নৌ-ঘাটে এ ঘটনা ঘটে।
আরও পড়ুনসাঘাটা উপজেলা কৃষিসম্পসারণ কর্মকর্তা মামনুর রশীদ বলেন, ওই ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, যোগাযোগ করার চেষ্টা করেও মালিককে পাওয়া যাচ্ছে না।
মন্তব্য করুন







