ভিডিও বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৪ অক্টোবর, ২০২৬ ০৯:৫৭ পিএম

পাবনায় স্কুল ক্যাম্পাসে বাসচাপায় শিশু শিক্ষার্থী নিহত

পাবনায় স্কুল ক্যাম্পাসে বাসচাপায় শিশু শিক্ষার্থী নিহত

পাবনা প্রতিনিধি : স্কুল ক্যাম্পাসে বাসচাপায় শিশু শিক্ষার্থী শাহরিয়ার সায়ন (৮) নিহতের ঘটনা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে স্কুল কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন বাবা সাজু আহমেদ সেলিম। এ ঘটনায় বাসচালক ও তার সহযোগীর গাফিলতিকে দায়ী করেছেন তিনি।

জানা যায়, গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে স্কুল চত্বরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু শাহরিয়ার সায়ন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের জলসিঁড়ি শাখায় দ্বিতীয় শ্রেণির ‘সি’ শাখার শিক্ষার্থী ছিল। নিহত সায়নের বাবা সাজু আহমেদ সেলিম ঢাকার খিলক্ষেতের বটতলা এলাকার বাসিন্দা। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। মা শারমিন খাতুন গৃহিণী।

আরও পড়ুন

দুই সন্তানের মধ্যে সায়ন ছিল বড়। ছোট মেয়ে শাহরিনের বয়স চার বছর। সায়নের বাবা সাজু আহমেদ সেলিম বলেন, আজ বুধবার (১৪ অক্টোবর) ভোররাত ৪ টার দিকে নিহত শিশু সায়নের মরদেহ নিয়ে ঢাকা থেকে গ্রামের বাড়ি পাবনার আটঘরিয়া উপজেলার মাজপাড়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে পৌঁছায়। পরে সকাল ৯টার দিকে নামাজে জানাজা শেষে তাকে রামচন্দ্রপুর কবরস্থানে দাফন করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনায় স্কুল ক্যাম্পাসে বাসচাপায় শিশু শিক্ষার্থী নিহত

১

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত

২

জবি শাখা যুব রেড ক্রিসেন্টের আহ্বায়ক আরিফুল, সদস্যসচিব আমির

৩

সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি ও সর্বজনীন অধিকারে দৃঢ়ভাবে বিশ্বাসী- জিএম সিরাজ এমপি

৪

নতুন বিমান সচিব হলেন নূরুন্নাহার চৌধুরী

৫

বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার

৬