ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত
রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে আবু সালাম(২৬) নামের এক যুবক নিহত হয়েছেন।
আজ বুধবার (১৪ অক্টোবর) হোসেনগাঁও ইউনিয়নের রাণীশংকৈল-কাঁঠালডাঙ্গি সড়কের রাউতনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু সালাম রাউতনগর রাজশাহী পাড়া এলাকার আজগর আলীর ছেলে।
আরও পড়ুনরাণীশংকৈল থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা চলমান।
মন্তব্য করুন








