রংপুরের মিঠাপুকুরে নিখোঁজ যুবকের মরদেহ জলাশয় থেকে উদ্ধার
মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি: রংপুরের মিঠাপুকুরে আক্তারুজ্জামান সুমন (৪৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। থানা পুলিশ আজ বুধবার (১৪ অক্টোবর) উপজেলার শঠিবাড়ি - বালুয়া সড়কের বিনোদপুর এলাকার একটি কালভার্ট সংলগ্ন জলাশয় থেকে মরদেহটি উদ্ধার করে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, শঠিবাড়ি হরিপুর গ্রামের মৃত লালমিয়ার ছেলে আক্তারুজ্জামান সুমন গত মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। আজ বুধবার (১৪ অক্টোবর) শঠিবাড়ি-বালুয়া সড়কের বিনোদপুর এলাকার একটি জলাশয়ে তার মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে থানা পুলিশ আক্তারুজ্জামান সুমনের মরদেহ উদ্ধার করে। মরদেহে কোনো আঘাতের চিহ্ন ছিল না।
আরও পড়ুনমিঠাপুকুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান বলেন, নিহত সুমনের দেহে আঘাতের চিহ্ন দেখা যায়নি। তিনি জানান, ময়না তদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর রহস্য উদঘাটন হবে। এরপরও গুরুত্বসহ রহস্য উদঘাটনের চেষ্টা চলমান রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার বিষয়টি প্রক্রিয়াধীন ছিল।
মন্তব্য করুন







