ভিডিও বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৪ অক্টোবর, ২০২৬ ০৮:০০ পিএম

বগুড়ার  আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

বগুড়ার  আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তররের মাদকবিরোধী অভিযানে হেরোইন, গাঁজা-চোলাই মদসহ আটক পাঁচ জনকে জেল ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাঁচ মাদক কারবারিকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও প্রত্যেককে ১শ’ টাকা করে অর্থদন্ড করেন।

দন্ডপ্রাপ্তরা হলো আদমদীঘি উপজেলার নতুন বাজার এলাকার হজরত আলীর ছেলে শাকিল হাসান (২২), সাওইল বাজারের আব্দুল জলিলের ছেলে রাকিব হাসান (৩০), জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার পশ্চিম রাণীনগর গ্রামের আজিজার রহমানের ছেলে সেলিম উদ্দীন (৩৮) একই উপজেলার ঘোলাগাড়ি গ্রামের শহিদুল ইসলামের ছেলে কুদ্দুস আলী রিপন (২০) ও নওগাঁর বদলগাছী উপজেলার বলরামপুর গ্রামের আব্দুল করিমের ছেলে জুয়েল হোসেন (৩৮)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগমের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার ‘খ’ সার্কেলের একটি টিম আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে উল্লেখিত পাঁচ মাদক কারবারিকে ১ গ্রাম হেরোইন, ২শ’ গ্রাম গাঁজা ও ৪ লিটার চোলাই মদসহ আটক করে।

আরও পড়ুন

পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আটক পাঁচ জনের মধ্যে শাকিল হাসানকে চার মাস, রাকিব হাসান, সেলিম উদ্দীন, কুদ্দুস আলী রিপন ও জুয়েল হোসেনকে দুই মাস করে বিনাশ্রম কারাদন্ড ও প্রত্যেককে ১০০টাকা করে জরিমানার আদেশ দেন। জব্দকৃত মাদক ঘটনাস্থইে ধ্বংস করা হয়। দন্ডপ্রাপ্তদের ওই দিন সন্ধ্যায় জেল হাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার  আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

১

জয়পুরহাটের আক্কেলপুরে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের বিরতি না থাকায় জনদুর্ভোগ

২

বিএসটিআইয়ের সক্ষমতা ও কার্যপরিধি বাড়ানো হবে: শিল্পমন্ত্রী

৩

বগুড়ার সারিয়াকান্দিতে ফিলিং স্টেশন ও ৩টি বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ড

৪

জয়পুরহাটের বাগজানায় ১৪৮ বছরের পুরোনো রেল ব্রিজের সংস্কারকাজ শুরু

৫

মহেশপুর সীমান্তে নারী ও শিশুসহ আটক ৮

৬