ভিডিও বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৪ অক্টোবর, ২০২৬ ০৭:৩৭ পিএম

মহেশপুর সীমান্তে নারী ও শিশুসহ আটক ৮

মহেশপুর সীমান্তে নারী ও শিশুসহ আটক ৮

ঝিনাইদহ জেলার মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে নারী ও শিশুসহ ৮ জনকে আটক করেছে বিজিবি। আটকরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিল বলে বিজিবির পক্ষ থেকে দাবি করা হয়েছে।

আজ বুধবার (১৪ অক্টোবর) বিকেল ৪টায় মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আটক দুই পুরুষ হলেন, নোয়াখালীর হাতিয়া থানার দক্ষিণ সুল্লুকিয়া গ্রামের সুবল চন্দ্র জলদাস (৬৮) ও তার ছেলে পলাশ চন্দ্র জলদাস (৩৫)। আটক অন্য ৬ জন নারী ও শিশু হওয়ায় তাদের নামপরিচয় বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়নি।

আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার বিকালে মহেশপুর বিজিবির বাঘাডাংগা বিওপির টহল দল সীমান্ত পিলার-৬০/৭৫-আর এলাকায় টহল দিচ্ছিল। ওই সময় সীমান্তবর্তী পলিয়াটি গ্রামের একটি বাগানে অবস্থানরত ৮ জনকে আটক করে বিজিবি। আটকদের মধ্যে দুইজন নারী, ৪ জন শিশু ও দুই জন পুরুষ। আটককৃত সবাই বাংলাদেশের নাগরিক। পরে বিকালে আটক ব্যক্তিদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়।

এ ব্যাপারে মহেশপুর থানার ডিউটি অফিসার (এসআই) মাসুমা বিশ্বাস জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। আজ বুধবার আটকদের আদালতে সোপর্দ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহেশপুর সীমান্তে নারী ও শিশুসহ আটক ৮

১

রংপুরের পীরগঞ্জ পৌরসভার ছাদ ধসে শ্রমিকের মৃত্যুর মামলায় পৌর নির্বাহী সচিব গ্রেফতার

২

সংবাদ সম্মেলনে ওমর সানীর প্রশ্ন, ‘চলচ্চিত্রে এসে কি পাপ করেছি?’

৩

আড়ংয়ের নিয়োগ বিজ্ঞপ্তি, এইচএসসি পাসেই চাকরির সুযোগ

৪

সাভারে মাদানী সুপার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

৫

জয়পুরহাটের পাঁচবিবিতে অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার

৬