ভিডিও বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৪ অক্টোবর, ২০২৬ ০৭:৩০ পিএম

রংপুরের পীরগঞ্জ পৌরসভার ছাদ ধসে শ্রমিকের মৃত্যুর মামলায় পৌর নির্বাহী সচিব গ্রেফতার

রংপুরের পীরগঞ্জ পৌরসভার ছাদ ধসে শ্রমিকের মৃত্যুর মামলায় পৌর নির্বাহী সচিব গ্রেফতার

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জ পৌরসভার নির্মাণাধীন নতুন ভবনের প্রধান ফটকের ছাদ ধসে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যুসহ কয়েকজন শ্রমিক আহতের ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে মামলা রুজু হয়েছে।

আজ বুধবার (১৪ অক্টোবর) নিহত গাইবান্দা জেলার সাদুল্লাপুর উপজেলার আসাদুল ইসলামের(৩০) বাবা ঠান্ডা মন্ডল মামলা রুজু করেন। পীরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) তাজুল ইসলামকে মামলা তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আটক পৌর নির্বাহী আব্দুর রহমান প্রামাণিক টিটুকে ওই মামলায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ।

মামলায় ৯ জনের নাম উল্লেখপূর্বক ৫-৬ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এরা হলেন- প্রধান ঠিকাদার ভিশন ২০২০ এর স্বত্বাধিকারী শাহিদুল ইসলাম, পৌর নির্বাহী (সচিব) আব্দুর রহিম প্রামাণিক, পৌরসভার প্রকৌশলী নুরুজ্জামান, উপসহকারী প্রকৌশলী মেহেরাব হোসেন জনি, কার্যসহকারী রাফিকুন খান, সাব ঠিকাদার রংপুরের হাফিজুর রহমান ও পীরগঞ্জের লাবলু, প্রধান ঠিকাদারের ম্যানেজার ওলিউল্লাহ ওলি ও নয়ন। ঘটনায় নিহত সাদুল্লাপুরের আসাদুল ও রংপুরের শিহাবের মরদেহ ময়নাতদন্তের পর আজ বুধবার (১৪ অক্টোবর) দুপুরে দাফনকার্য সম্পন্নে পরিবারের নিকট হস্তান্তর করেছে থানা পুলিশ।

আরও পড়ুন

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার পীরগঞ্জ পৌরসভার নতুন ভবনের দ্বিতীয় তলার ছাদসহ প্রধান ফটকের ছাদ ঢালাইকাজ চলছিল। এতে ২১ জন মিস্ত্রি ও শ্রমিক কাজ করছিল। বিকেলে ছাদ ঢালাইয়ের শেষের দিকে প্রধান ফটকের ছাদ ধসে পড়ে। এ ঘটনায় ৩জন শ্রমিক চাপা পড়ে। এতে আসাদুল ও শিহাব নামের ২ শ্রমিকের মৃত্যু হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের পীরগঞ্জ পৌরসভার ছাদ ধসে শ্রমিকের মৃত্যুর মামলায় পৌর নির্বাহী সচিব গ্রেফতার

১

সংবাদ সম্মেলনে ওমর সানীর প্রশ্ন, ‘চলচ্চিত্রে এসে কি পাপ করেছি?’

২

আড়ংয়ের নিয়োগ বিজ্ঞপ্তি, এইচএসসি পাসেই চাকরির সুযোগ

৩

সাভারে মাদানী সুপার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

৪

জয়পুরহাটের পাঁচবিবিতে অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার

৫

যত ঝড়ই আসুক পরিবারের বড় ছেলেদের পালানোর সুযোগ নেই: তৌসিফ

৬