বগুড়ায় গাড়ির কালো ধোঁয়া ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা
স্টাফ রিপোর্টার : গাড়ির অতিরিক্ত কালো ধোঁয়া ও শব্দ দূষণ নিয়ন্ত্রণের লক্ষ্যে, বগুড়া জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর বগুড়ার সমন্বয়ে আজ সোমবার (১২ অক্টোবর) মহানগরের বনানী এলাকায় একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় বিভিন্ন গাড়ির কালো ধোঁয়া এবং মানমাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টির জন্য দায়ী হাইড্রোলিক হর্ন পরীক্ষা করা হয়। এসময় অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমণ এবং মানমাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টি করায় ২টি যানবাহনকে মোট ৩ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয় এবং হাইড্রোলিক হর্ন জব্দ ও ধ্বংস করা হয়।
কিছু পরিবহন চালকদের মাঝে ভবিষ্যতে হাইড্রোলিক হর্ন ব্যবহার না করা এবং কালো ধোঁয়া নিঃসরণ কমানোর জন্য সতর্ক করা হয়। এছাড়া শব্দ দূষণ বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পরিবহনের গায়ে স্টিকার লাগানো হয়।
আরও পড়ুনমোবাইল কোর্টে বিচারকের দায়িত্ব পালন করেন, জেলা প্রশাসনের নর্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেন এবং প্রসিকিউশন প্রদান করেন এই কার্যালয়ের সহকারী পরিচালক মাহথীর বিন মোহাম্মদ। এসময় পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয় বগুড়া গবেষণাগারের একটি দল অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমণ পরীক্ষায় সহায়তা করেন এবং জেলা পুলিশ বগুড়া মোবাইল কোর্টে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন।
মন্তব্য করুন







