ভিডিও সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১২ অক্টোবর, ২০২৬ ১১:১৮ পিএম

বগুড়ার আদমদীঘিতে গর্ভকালীন সেবা কার্ড প্রদানে ঘুষ নেয়ায় তোলপাড়

বগুড়ার আদমদীঘিতে গর্ভকালীন সেবা কার্ড প্রদানে ঘুষ নেয়ায় তোলপাড়

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের পরিবার পরিকল্পনা শাখায় গর্ভকালীন সেবা কার্ড প্রদানের নামে প্রতি জনের কাছ থেকে ২শ’ টাকা করে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট দপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নূরুল হুদার বিরুদ্ধে। গত রোববার দুপুরে হাসপাতালের পরিবার পরিকল্পনা শাখা অফিসে এ ঘটনায় এলাকাল তোলপাড়ের সৃষ্টি হয়।

সরজমিন গিয়ে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা শাখায় অতিরিক্ত দ্বায়িত্বপ্রাপ্ত কর্মচারী নূরুল হুদা গর্ভকালীন সেবা গ্রহণকারীর কাছ থেকে ২০০ টাকা করে গ্রহণ করেন। ঘটনাস্থলে ভুক্তভোগীদের তথ্য মোতাবেক হাতেনাতে ধরা পড়ে সেখানে অতিরিক্ত দায়িত্বরত হিসেবে কর্মরত নূরুল হুদা।

নূরুল হুদা আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষারিক পদে কর্মরত তৃতীয় শ্রেণির কর্মচারী। ওই বিভাগের মেডিকেল অফিসার ছাড়া কীভাবে একজন তৃতীয় শ্রেণির কর্মচারী সেবা কার্ডে সিল, সই প্রদান করেন এ নিয়ে ঘটনাস্থলে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়।

আরও পড়ুন

এমনকি তার ব্যবহৃত সিলে লক্ষ্য করা যায় তিনি পরিবার কল্যাণ পরিদর্শিকা হিসেবে অতিরিক্ত পদে দায়িত্ব পালন করছেন। তিনি এ সময় বহিরাগত বায়োফার্মার প্রতিনিধি জনৈক রাজু আহম্মেদকে দিয়ে কার্ড লিখে নেন।

এ ব্যাপারে কার্ড গ্রহণ করতে আসা লুৎফুন নেছা বলেন, কার্ড নেয়ার সময় এর আগে কখনো টাকা গ্রহণ করা না হলেও এখন টাকা ছাড়া কার্ড দিচ্ছে না এবং তিনি টাকার কথা বাহিরে কাউকে বলতে নিষেধ করেছেন। এ ব্যাপারে ওই শাখায় কর্মরত মেডিকেল অফিসার ডা. মাহবুব রহমানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আমার অফিস স্টাফকে সেবাকার্ড প্রদানে অনুমতি দিয়েছি। কিন্তু তারা প্রতিজনের কাছ থেকে ২০০ টাকা করে নিয়েছে তা ব্যাপারে আমার কিছু জানা নেই। তবে ঘটনা সত্য হলে আমি তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করবো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আদমদীঘিতে গর্ভকালীন সেবা কার্ড প্রদানে ঘুষ নেয়ায় তোলপাড়

১

কুড়িগ্রামে মাটির নিচে লুকানো চোরাই অটোরিকশা উদ্ধার, গ্রেফতার ১

২

বগুড়ার সোনাতলায় বিস্তীর্ণ মাঠ জুড়ে মরিচ চাষ

৩

সিরাজগঞ্জের তাড়াশে ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত মুক্তিযোদ্ধা ভবনটি অকার্যকর

৪

কোস্ট গার্ডের নিয়োগ বিজ্ঞপ্তি, ৩৮ জনের চাকরির সুযোগ

৫

বগুড়া ও কাহালুতে তিন মাদকসেবীর কারাদন্ড

৬