বগুড়া ও কাহালুতে তিন মাদকসেবীর কারাদন্ড
স্টাফ রিপোর্টার : বগুড়া ও কাহালুতে তিনজন মাদকসেবীকে গ্রেফতার করে কারাদন্ড দেয়া হয়েছে। আজ সোমবার (১২ অক্টোবর) ডিএনসির সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেন।
ডিএনসি সূত্র জানায়, ভ্রাম্যমাণ বেলা একটার দিকে বগুড়া মহানগরের জহুরুল নগর এলাকা থেকে তিন পিস ইয়াবাসহ মাদকসেবী সিজান (২৮)কে গ্রেফতার করে চার মাসের কারাদন্ড ও একশ’টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। সিজান জহুরুল নগরের পলাশ সরকারের ছেলে।
অপরদিকে, এর আগে একইদিন বেলা সাড়ে ১২ টার দিকে কাহালু উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জনকে গ্রেফতার করে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
আরও পড়ুনকারাদন্ডপ্রাপ্তরা হলো, কাহালুর বড়পুকুরিয়া গ্রামের মৃত ইসমাঈলের ছেলে মেহেদী হাসান (৪০) ও একই উপজেলার ভেটিসোনাই গ্রামের ফজলু প্রামাণিকের ছেলে শাকিল আহমেদ (২৫)।
মন্তব্য করুন






