ভিডিও সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১২ অক্টোবর, ২০২৬ ১১:১৫ পিএম

কুড়িগ্রামে মাটির নিচে লুকানো চোরাই অটোরিকশা উদ্ধার, গ্রেফতার ১

কুড়িগ্রামে মাটির নিচে লুকানো চোরাই অটোরিকশা উদ্ধার, গ্রেফতার ১

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে অভিযান চালিয়ে মাটির নিচে গর্ত করে লুকিয়ে রাখা একটি চোরাই অটোরিকশা ও এর বিভিন্ন মালামাল উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় অভিযুক্ত আব্দুর রাজ্জাক (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গত রোববার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার ছিনাই ইউনিয়নের মীরের বাড়ি ঝাড়খোলা গ্রামের আব্দুর রাজ্জাকের বাড়িতে এ অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদের নেতৃত্বে পুলিশের একটি দল আব্দুর রাজ্জাকের বাড়িতে অভিযান চালায়। এসময় তার শয়নকক্ষের সিমেন্টে বাঁধানো খাটের নিচে মাটির ভেতরে তৈরি একটি গর্তে লুকিয়ে রাখা চোরাই অটোরিকশা ও এর বিভিন্ন মালামাল উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন

একই সাথে আব্দুর রাজ্জাককে গ্রেফতার করে উদ্ধারকৃত মালামালসহ থানায় নিয়ে আসে পুলিশ। গ্রেফতারকৃত আব্দুর রাজ্জাক রংপুর-কুড়িগ্রাম আরকে রোডের মাঠের পাড় বাজারে একটি সাইকেল মেকার হিসেবে ব্যবসা করেন। তবে উদ্ধার হওয়া চোরাই অটোরিকশাটির মালিকের সন্ধান পাওয়া যায়নি।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ বলেন, আব্দুর রাজ্জাক শুধু অটোরিকশা চুরির সাথে জড়িত নন, তার একটি বড় চক্র রয়েছে। এ ঘটনায় রাজারহাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে মাটির নিচে লুকানো চোরাই অটোরিকশা উদ্ধার, গ্রেফতার ১

১

বগুড়ার সোনাতলায় বিস্তীর্ণ মাঠ জুড়ে মরিচ চাষ

২

সিরাজগঞ্জের তাড়াশে ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত মুক্তিযোদ্ধা ভবনটি অকার্যকর

৩

কোস্ট গার্ডের নিয়োগ বিজ্ঞপ্তি, ৩৮ জনের চাকরির সুযোগ

৪

বগুড়া ও কাহালুতে তিন মাদকসেবীর কারাদন্ড

৫

বগুড়ায় মেস থেকে যুবকের লাশ উদ্ধার

৬