বগুড়ার কাহালুতে নিজ বাড়ি থেকে দিনমজুরের মৃতদেহ উদ্ধার
কাহালু (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার কাহালু উপজেলার কালাই ইউনিয়নের ছোট ভাদাহার গ্রামের আব্দুল কুদ্দুস (৫০) নামের এক দিনমজুর গলায় রশির ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
গতকাল রোববার দিবাগত রাতের কোনো এক সময়ে ঘটনাটি ঘটে। আব্দুল কুদ্দুস ওই গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে। পারিবারিক কলহের জেরে তিনি গলায় রশির ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে তার পরিবার।
কাহালু থানার এসআই নূর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ সোমবার সকালে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় কাহালু থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন

_medium_1791793429.jpg)
_medium_1791792974.jpg)
_medium_1791790853.jpg)
_medium_1791788199.jpg)
_medium_1791787257.jpg)
_medium_1791785587.jpg)
_medium_1791797006.jpg)
_medium_1791796656.jpg)