বিজিবি’র ওপর চোরাকারবারিদের হামলা, নিহত ১
মফস্বল ডেস্ক : ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানের সময় বিজিবি’র টহলদলের ওপর হামলার ঘটনা ঘটেছে। এসময় আত্মরক্ষার্থে বিজিবি’র গুলিতে এক চোরাকারবারি নিহত হয়েছেন। হামলায় এক বিজিবি সদস্য আহত হয়েছেন।
আজ সোমবার (১২ অক্টোবর) ভোর ৫টা ৪৫ মিনিটে তেলিখালী বিওপি’র আওতাধীন জলজলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
৩৯ বিজিবির পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে পণ্য জব্দ করে বিজিবির একটি টহলদল। আটক করা পণ্য নিয়ে ফেরার পথে সংঘবদ্ধ চোরাকারবারিরা তাদের ওপর হামলা চালায়। বিজিবির দাবি, প্রথমে মৌখিকভাবে সতর্ক করার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্কতামূলক গুলি ছোড়া হয়। এরপরও হামলা চলতে থাকলে আত্মরক্ষার্থে গুলি চালান বিজিবি সদস্যরা। এতে এক চোরাকারবারি গুলিবিদ্ধ হন। পরে তাকে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত বিজিবি সদস্যের পরিচয় ও শারীরিক অবস্থা বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়নি।
আরও পড়ুনসরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বিজিবি। বিজিবি আরও জানায়, সীমান্তে চোরাচালান প্রতিরোধ ও নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান ও টহল অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন

_medium_1791787257.jpg)
_medium_1791785587.jpg)
_medium_1791785378.jpg)




_medium_1791787775.jpg)