ভিডিও সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১২ অক্টোবর, ২০২৬ ০২:৩৫ পিএম

লিভারপুলকে কেন কলা দেখালেন সিটি সমর্থকরা?

লিভারপুলকে কেন কলা দেখালেন সিটি সমর্থকরা?

স্পোর্টস ডেস্ক : রবিবার অ্যানফিল্ডে লিভারপুলের বিপক্ষে ম্যাচে ম্যানচেস্টার সিটির সমর্থকদের হাতে দেখা গেল প্লাস্টিকের তৈরি কলা! আপাতদৃষ্টিতে একে সাময়িক কোনো রসিকতা মনে হলেও, এর পেছনে রয়েছে ক্লাবের প্রায় চার দশকের পুরনো ও মজার এক ইতিহাস।

প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম লঙ্ঘনের ১১৪টি অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর অ্যানফিল্ডের চরম বৈরী পরিবেশে মাঠে নেমেছিল ম্যানচেস্টার সিটি। ম্যাচজুড়ে লিভারপুল সমর্থকরা তাদের দুয়ো দিয়ে গেছে। প্রদর্শন করেছে নানারকমের ব্যানার। এর মাঝেই ৩-০ গোলে জিতেছেন আর্লিং হলান্ডরা। 

জানা গেছে, অ্যানফিল্ড সফরের আগেই সিটি সমর্থকেরা বিপুল পরিমাণে প্লাস্টিকের কলার অর্ডার দিয়ে রেখেছিলেন। ম্যাচ চলাকালীন গ্যালারিজুড়ে হলুদ কলার উপস্থিতি সকলের দৃষ্টি আকর্ষণ করে। এই কলার গল্পের শুরু হয়েছিল আজ থেকে প্রায় ৩৯ বছর আগে, ১৯৮৭ সালের ১৫ আগস্ট। সেদিন প্লাইমাউথ আরগাইলের বিপক্ষে ম্যানচেস্টার সিটির একটি ম্যাচ চলাকালীন ফ্রাঙ্ক নিউটন নামের এক সমর্থক প্রথমবারের মতো মাঠে একটি বিশালাকার প্লাস্টিকের কলা নিয়ে আসেন।
ক্লাব ও ফুটবল ইতিহাসবিদ গ্যারি জেমসের তথ্য মতে, ফ্রাঙ্ক নিউটনের এই সামান্য রসিকতাটি দ্রুতই অন্য সমর্থকদের মধ্যে সাড়া ফেলে দেয়। এরপর থেকে সিটি সমর্থকরা পরবর্তী ম্যাচগুলোয় বিভিন্ন আকারের প্লাস্টিকের জিনিসপত্র মাঠে আনতে শুরু করেন, যা একসময় ক্লাবটির গ্যালারি সংস্কৃতির অনন্য এক পরিচয় হয়ে দাঁড়ায়। তখন সিটির জনপ্রিয় খেলোয়াড় ছিলেন ইমরে ভারাদি। এক ম্যাচে তাকে বদলি হিসেবে মাঠে নামানোর দাবিতে এ স্ট্রাইকারের নামের সঙ্গে কলা যুক্ত করে ‘ইমরে ব্যানানা’ স্লোগান তোলেন।

আরও পড়ুন

আশি ও ৯০-এর দশকের শেষের দিকে যখন ম্যানচেস্টার সিটি দ্বিতীয় বিভাগে (বর্তমানে চ্যাম্পিয়নশিপ) খেলছিল, তখন এই উন্মাদনা আরও বিস্তার লাভ করে। শুধু কলাতেই সমর্থকরা থেমে থাকেননি; গ্যালারিতে দেখা মিলতে শুরু করে বিশাল আকারের প্লাস্টিকের হাঙর, ডাইনোসর, দানব ও দৈত্যাকৃতির হাতুড়ি। সে সময়ে ইংলিশ ফুটবলের গ্যালারিগুলোতে যখন সহিংসতা ও চরম উত্তপ্ত পরিবেশ বিরাজ করত, তখন সিটি সমর্থকদের এই মজার প্রদর্শন গ্যালারিকে উৎসবমুখর করে তুলত।

আর্থিক অনিয়মের অভিযোগে প্রিমিয়ার লিগ থেকে রেলিগেশন বা পয়েন্ট কর্তনের মতো বড় শাস্তির মুখে রয়েছে সিটি। এর ফলে আগামী দিনে আবারও হয়তো তাদের নিচের লিগে নেমে যেতে হতে পারে। সেই পুরনো দিনের স্মৃতি ও সমর্থনের প্রতীক হিসেবেই এবার অ্যানফিল্ডে প্লাস্টিকের কলা নিয়ে উপস্থিত হন সিটির সমর্থকরা। লিভারপুল ভক্তরা যখন ‘তোমরা রেলিগেশনে যাচ্ছ’ বলে তোপ দাগছিলেন, তখন সিটি সমর্থকরা গ্যালারিতে কলা উঁচিয়ে নিজেদের ঐতিহ্যের জানান দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লিভারপুলকে কেন কলা দেখালেন সিটি সমর্থকরা?

১

জ্বালানি যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের : কিছুই জানেন না জেলেনস্কি

২

সাতদিন বন্ধ থাকবে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি

৩

বিদায়ি ম্যাচ আয়োজন করতে চায় বার্সা, কেন রাজি নয় মেসি?

৪

এনসিটি’র ইজারা বাতিলের দাবিতে চট্টগ্রাম বন্দরে গণঅনশন

৫

৪৩৪ রানের লিড নিয়ে লাঞ্চে বাংলাদেশ

৬