ভিডিও সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১২ অক্টোবর, ২০২৬ ০৩:১৭ পিএম

দক্ষিণ কোরিয়ার দিকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার

দক্ষিণ কোরিয়ার দিকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়া তার পূর্ব উপকূলের সাগর লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। সোমবার এ তথ্য জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। এর মধ্যে পিয়ংইয়ং এলাকা থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ৯০০ কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়েছে বলে জানিয়েছেন দেশটির জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস)। তবে কতটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে, তা জানানো হয়নি।

জাপানের কোস্ট গার্ডও সোমবার উত্তর কোরিয়ার দুটি অজ্ঞাত বস্তু ছোড়ার খবর জানিয়েছে। এগুলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বলে ধারণা করা হচ্ছে। বস্তু দুটি ইতিমধ্যে সাগরে পড়েছে বলে মনে করছে জাপান কোস্ট গার্ড। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় বলেছে, উত্তর কোরিয়ার বারবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করছে। এ ধরনের কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে সিউল। কোরীয় উপদ্বীপে উত্তেজনা বৃদ্ধির মধ্যে উত্তর কোরিয়ার সর্বশেষ এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা ঘটল। দুই দেশই সাম্প্রতিক সময়ে বিভিন্ন ধরনের অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফের মুখপাত্র জ্যাং দো-ইয়ং বলেছেন, দক্ষিণ কোরিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর শক্তি প্রদর্শনের অংশ হিসেবে উত্তর কোরিয়া এই ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে মনে হচ্ছে। গত বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং দেশটির প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ প্রত্যক্ষ করেন। দক্ষিণ কোরিয়ার কোনো প্রেসিডেন্টের এ ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রকাশ্য প্রদর্শনীতে অংশ নেওয়ার ঘটনা বিরল।

আরও পড়ুন

লি জে মিয়ংয়ের কার্যালয় জানিয়েছে, হাইপারসনিক অস্ত্রটির পূর্ণাঙ্গ উন্নয়ন সম্পন্ন হলে কোরীয় উপদ্বীপের সামরিক অভিযানক্ষেত্রে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আকস্মিক হামলা চালানোর সক্ষমতা বাড়বে দক্ষিণ কোরিয়ার। এর আগে গত ৩ অক্টোবর উত্তর কোরিয়াও একটি মধ্যপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। দক্ষিণ কোরিয়া ও জাপানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা ফাঁকি দেওয়ার জন্য ক্ষেপণাস্ত্রটি তৈরি করা হয়েছে। সূত্র : আল জাজিরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ কোরিয়ার দিকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার

১

সারাদেশে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা ব্যবসায়ীদের

২

রাজধানীতে জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর

৩

লিভারপুলকে কেন কলা দেখালেন সিটি সমর্থকরা?

৪

জ্বালানি যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের : কিছুই জানেন না জেলেনস্কি

৫

সাতদিন বন্ধ থাকবে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি

৬