ভিডিও রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১১ অক্টোবর, ২০২৬ ১১:১৯ পিএম

দিনাজপুরে জমে উঠছে পূজার কেনাকাটা

দিনাজপুরে জমে উঠছে পূজার কেনাকাটা

দিনাজপুর জেলা প্রতিনিধি: দরজায় কড়া নাড়ছে সনাতন হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। শারদীয় এ দুর্গোৎসবকে ঘিরে জমে উঠেছে দিনাজপুর শহরের কেনাকাটা। বড় বড় মার্কেট ও বিপণিবিতানের পাশাপাশি ক্রেতাদের ভিড় বেড়েছে সাপ্তাহিক বউ বাজারেও।

মালদহপট্টি, গুলশান মার্কেটসহ শহরের বিভিন্ন বিপণি বিতানে চলছে পূজার কেনাকাটা। তুলনামূলক কম দামে পোশাক কেনার সুযোগ থাকায় বউ বাজারেও ভিড় করছেন নিম্ন ও মধ্যম আয়ের মানুষ। এরই মধ্যে শহরের বেশ কয়েকটি ব্র্যান্ডের শো-রুমে চলছে ছাড় দিয়ে বেচাকেনা।

গত শুক্রবার দিনাজপুর শহরের বউ বাজার এবং ও আজ রোববার (১১ অক্টোবর) মালদহপট্টি, গুলশান মার্কেটসহ বিভিন্ন বিপণি বিতান ঘুরে দেখা যায়, পোশাকের দোকানগুলোতে ক্রেতাদের ভিড়। বিশেষ করে বউ বাজারে নারী ক্রেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কেউ পরিবারের সদস্যদের জন্য নতুন পোশাক কিনছেন, কেউ আবার সাধ্যমতো পূজার কেনাকাটা সারছেন। ক্রেতাদের উপস্থিতিতে সরগরম হয়ে উঠেছে বাজারগুলো।

গতকাল শনিবার মহালয়ার মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিক ক্ষণগণনা শুরু হয়েছে। দিন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবকে ঘিরে প্রস্তুতি। নতুন পোশাকসহ প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বিপণি বিতানগুলোতে ভিড় করছেন ক্রেতারা। বাড়তি ক্রেতার চাহিদা সামাল দিতে ব্যস্ত সময় পার করছেন বিক্রেতারাও।

আরও পড়ুন

গত শুক্রবার বউবাজারের এক কাপড় বিক্রেতা জানান, সপ্তাহের ৬ দিন অন্যের দোকানে চাকরির পাশাপাশি শুক্রবার এই বাজারে দোকান দিয়ে বসি। এতে আমার একটু বাড়তি আয় হয়। বিশেষ করে ঈদ ও পূজার সময় এ বাজারে প্রচুর ভিড় হয়।

মালদহপট্টি ফুটপাত বউ বাজার দোকানদার মালিক সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার বলেন, বাজারের নিরাপত্তায় সমিতির পক্ষ থেকে দুই নারীসহ মোট ছয়জন কর্মী দায়িত্ব পালন করেন। সমিতির নেতারাও নিয়মিত বাজার তদারকি করেন। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে জমে উঠছে পূজার কেনাকাটা

১

বগুড়ার শাজাহানপুরে নানা আয়োজনে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত

২

২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য করতোয়া, ইছামতি ও গজারিয়া নদী উদ্ধারে ১,০৯৪ কোটির মহাপরিকল্পনা

৩

অনলাইন জুয়া ও মাদকের বিস্তার থেকেই কিশোর গ্যাংয়ের উৎপত্তি- অতি:পুলিশ সুপার (সদর সার্কেল), বগুড়া

৪

কর্মকর্তাদের কড়া ভাষায় শাসালেন এমপি

৫

বগুড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা : কিশোর গ্যাং ও ছিনতাই দমনে কঠোর ব্যবস্থার তাগিদ

৬