ভিডিও রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১১ অক্টোবর, ২০২৬ ১১:১৮ পিএম

বগুড়ার শাজাহানপুরে নানা আয়োজনে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত

বগুড়ার শাজাহানপুরে নানা আয়োজনে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: ‘জীবনের অভিজ্ঞতার কথা শোনা: বাস্তব কণ্ঠস্বর, বাস্তব পরিবর্তন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শাজাহানপুরে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস’২৬ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ রোববার (১১ অক্টোবর) উপজেলার মাদলা জমিদার বাড়ি চত্বরে বগুড়া ফেডারেশন ও লেপ্রা বাংলাদেশ'র যৌথ আয়োজনে দিনব্যাপী কর্মসূচি পালিত হয়।

কর্মসূচির মধ্যে ছিল  র‌্যালি, সচেতনতামূলক মাইকিং, লিফলেট বিতরণ, স্ক্রিনিং কর্নারের মাধ্যমে সেবা প্রদান, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা, খেলাধুলা এবং পুরস্কার বিতরণী। বগুড়া ফেডারেশনের সভাপতি তাসলিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন সি.এম ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা: আম্বিয়াতুন নেসা।

লেপ্রা বাংলাদেশ'র পক্ষে উপস্থিত ছিলেন প্রফেশনাল সাইকোলজিস্ট খাদিজাতুল কোবরা, প্রকল্প ব্যবস্থাপক ওয়াহেদুজ্জামান পলু, সুকুফে ইসলাম, তারাজুল ইসলাম, দেব দুলাল সরকার' সুশান্ত কুমার দাস প্রমুখ। বক্তারা বলেন, মানসিক স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্যের মতোই গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন

মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের অবহেলা বা বৈষম্য নয়, বরং তাঁদের অভিজ্ঞতা মনোযোগ দিয়ে শোনা, সহমর্মিতার সঙ্গে পাশে থাকা এবং প্রয়োজনীয় সহায়তা ও কাউন্সেলিং নিশ্চিত করা জরুরি। মানুষের বাস্তব অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়ার মাধ্যমে তাদের সমস্যা ও চাহিদা বোঝা এবং ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

বিশেষ করে কুষ্ঠরোগে আক্রান্ত ব্যক্তি ও প্রতিবন্ধী মানুষের মানসিক সুস্থতা, সামাজিক মর্যাদা এবং সমাজের মূলধারায় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। তাদের প্রতি সামাজিক কলঙ্ক ও বৈষম্য দূর করতে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত উদ্যোগের আহ্বান জানানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শাজাহানপুরে নানা আয়োজনে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত

১

২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য করতোয়া, ইছামতি ও গজারিয়া নদী উদ্ধারে ১,০৯৪ কোটির মহাপরিকল্পনা

২

অনলাইন জুয়া ও মাদকের বিস্তার থেকেই কিশোর গ্যাংয়ের উৎপত্তি- অতি:পুলিশ সুপার (সদর সার্কেল), বগুড়া

৩

কর্মকর্তাদের কড়া ভাষায় শাসালেন এমপি

৪

বগুড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা : কিশোর গ্যাং ও ছিনতাই দমনে কঠোর ব্যবস্থার তাগিদ

৫

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পানিতে ডুবে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

৬