ভিডিও রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১১ অক্টোবর, ২০২৬ ১০:৪৩ পিএম

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পানিতে ডুবে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পানিতে ডুবে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে পানিতে ডুবে সুমাইয়া আক্তার (১০) নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ রোববার (১১ অক্টোবর) বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। তার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মৃত সুমাইয়া আক্তার উপজেলার বড়ভিটা ইউনিয়নের বাঘখাওয়ার গ্রামের চর ধনিরাম এলাকার রহিজ আলীর মেয়ে। সে চর ধনিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ রোববার (১১ অক্টোবর) দুপুরে বিদ্যালয় ছুটির পর সহপাঠী ও বন্ধুদের সঙ্গে বাড়ির পাশের ধরলা নদীতে গোসল করতে যায় সুমাইয়া। গোসল শেষে অন্যরা বাড়ি ফিরে গেলেও সে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন।

আরও পড়ুন

এক পর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে খোঁজাখুঁজি করে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। বড়ভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। ফুলবাড়ী থানার সেকেন্ড অফিসার শাহ আলমও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পানিতে ডুবে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

১

বগুড়ায় দারুস সুফফা ট্রাস্টের হুইল চেয়ার প্রদান

২

বগুড়ায় এবার ৭৩০টি মন্ডপে দুর্গাপূজার আয়োজন, থাকছে নিশ্ছিদ্র নিরাপত্তা

৩

বগুড়ায় বিশ্ব দৃষ্টি দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৪

সারা দেশে এক হাজার নতুন খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার : ত্রাণমন্ত্রী

৫

নকল ও ভেজাল খাদ্যে হুমকিতে জীবন

৬