ভিডিও রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১১ অক্টোবর, ২০২৬ ১০:৫২ পিএম

বগুড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা : কিশোর গ্যাং ও ছিনতাই দমনে কঠোর ব্যবস্থার তাগিদ

বগুড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা : কিশোর গ্যাং ও ছিনতাই দমনে কঠোর ব্যবস্থার তাগিদ

স্টাফ রিপোর্টার : বগুড়ায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা আজ রোববার (১১ অক্টোবর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ এবং বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বগুড়ার অধুনালুপ্ত পৌরসভার সাবেক মেয়র এড. এ. কে. এম. মাহবুবর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মুহাম্মাদ রায়হান, এসআরডি কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ, বগুড়া সিটি কর্পোরেশনের সচিব পপি খাতুন, জেলা বিএনপির সহ-সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু ও মাফতুন আহমেদ খান রুবেল, বগুড়া জজ কোর্টের পিপি এড. আব্দুল বাছেদ, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার উপ-পরিচালক জিল্লুর রহমান প্রমুখ।

সভায় বক্তারা শহরে বেপরোয়া কিশোর গ্যাংয়ের উৎপাত ও যত্রতত্র ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধি নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেন। তারা জানান, শুধু রাতেই নয়, এমনকি সকালেও ছিনতাইয়ের ঘটনা ঘটছে। পাশাপাশি পতিত সরকারের কর্মীরা নতুন করে বিশৃঙ্খলা ও পরিবেশ অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে উল্লেখ করে তাদের কঠোর হস্তে দমনের আহ্বান জানানো হয়।

আরও পড়ুন

এ ছাড়া সভায় মাদক মামলাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি পর্যালোচনা করা হয়। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের প্রবেশমুখে সিএনজিচালিত অটোরিকশার জটলার কারণে অ্যাম্বুলেন্সসহ জরুরি যানবাহন চলাচলে বাধা সৃষ্টি হওয়ার বিষয়টি তুলে ধরে দ্রুত সমাধানের দাবি জানান বক্তারা। পাশাপাশি মাটিডালী বিমান মোড়ে ‘ইন্টারচেঞ্জ’ সংক্রান্ত জটিলতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার জোর তাগিদ দেওয়া হয়।

সভাপতির সমাপনী বক্তব্যে জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান নিজ নিজ বাসা-বাড়ি ও পাড়া-মহল্লা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানান। একই সাথে তিনি জেলার সকল সরকারি দপ্তরে প্রতি গতকাল শনিবার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা : কিশোর গ্যাং ও ছিনতাই দমনে কঠোর ব্যবস্থার তাগিদ

১

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পানিতে ডুবে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

২

বগুড়ায় দারুস সুফফা ট্রাস্টের হুইল চেয়ার প্রদান

৩

বগুড়ায় এবার ৭৩০টি মন্ডপে দুর্গাপূজার আয়োজন, থাকছে নিশ্ছিদ্র নিরাপত্তা

৪

বগুড়ায় বিশ্ব দৃষ্টি দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৫

সারা দেশে এক হাজার নতুন খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার : ত্রাণমন্ত্রী

৬