সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর শহরে ফুটপাত ও সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। একই সাথে যানজট নিরসন এবং ডেঙ্গু প্রতিরোধে শহর জুড়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে পৌরসভা।
আজ রোববার (১১ অক্টোবর) পৌর নির্বাহী অফিসার মো. আশরাফুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে উপজেলার ১৪টি ইউনিয়ন থেকে আসা অযান্ত্রিক যানবাহন শহরের বাইরে নির্ধারিত স্থানে রাখার ব্যবস্থা করা হয়। এতে শহরকে যানজটমুক্ত রাখার পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়।
অভিযানে পৌরসভার সার্ভেয়ার সেলিম রেজা, স্যানিটারি ইন্সপেক্টর আলী আহম্মেদ, প্রধান সহকারী মারুফ হোসেনসহ পৌরসভার নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতা কর্মীরা অংশ নেন। অভিযান শেষে পৌর নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম ভূঁইয়া গণমাধ্যমকর্মীদের জানান, পৌরশহরের ফুটপাত ও সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও স্থাপনা সরিয়ে নিতে সংশ্লিষ্টদের নোটিশ দেওয়া হয়েছিল।
আরও পড়ুনমাইকিং করেও তাদের সতর্ক করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে স্থাপনা সরিয়ে না নেওয়ায় আজ রোববার (১১ অক্টোবর) এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
মন্তব্য করুন







