বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার সাবেক মেয়র বেলাল হোসেন মায়ের জানাজায় ইমামতি করলেন, প্যারোলে ৩ ঘণ্টা মুক্তি
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া পৌরসভার সাবেক মেয়র কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা বেলাল হোসেন ৩ ঘণ্টা প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় ইমামতি করলেন। আজ রোববার (১১ অক্টোবর) পাইকপাড়ায় একটি চাতালে এই জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
উপজেলা পৌরসভার ২নং ওয়ার্ডের পাইকপাড়ার মৃত ছইমুদ্দিন প্রামানিকের স্ত্রী, সাবেক মেয়র বেলাল হোসেনের মা সফুরা বেগম ৮৪) গতকাল শনিবার দুপুরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আরও পড়ুনমায়ের শেষ বিদায়ে অংশ নিতে সকল আইনানুগ নিয়ম কানুন অনুসরণ করে ৩ ঘণ্টার প্যারোলে মুক্তি পান। এ সময় বেলাল হোসেন বক্তব্য রাখেন। পরে নিজেই তার মায়ের জানাজায় ইমামতি করেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মন্তব্য করুন






_medium_1791724999.jpg)
