ভিডিও রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১১ অক্টোবর, ২০২৬ ০৮:০৮ পিএম

ব্যাংকের ১৭ অক্টোবরের ছুটি বাতিল, পূজায় বন্ধ ৩ দিন

সংগৃহীত,ব্যাংকের ১৭ অক্টোবরের ছুটি বাতিল, পূজায় বন্ধ ৩ দিন

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের সব তফসিলি ব্যাংক আগামী ২০ থেকে ২২ অক্টোবর (মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার) টানা তিন দিন ছুটি ঘোষণা করেছে। তবে পূজার আগে ১৭ অক্টোবর (শনিবার) ব্যাংকগুলো স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে।

আজ রবিবার বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) থেকে এ-সংক্রান্ত একটি সার্কুলার (সার্কুলার লেটার নং-১৫) জারি করা হয়েছে।

চিঠিতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৭ অক্টোবর জারি করা প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বন্দর ও কাস্টমস এলাকাভিত্তিক সুবিধা নিশ্চিত করতে সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা ও বুথগুলোতে ২০ থেকে ২২ অক্টোবরের সরকারি ছুটি এবং ২৩ ও ২৪ অক্টোবরের (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটির দিনগুলোতে আমদানি-রপ্তানিসংক্রান্ত কার্যক্রম সীমিত আকারে চালু রাখতে হবে বলে সার্কুলারে উল্লেখ আছে। এজন্য স্থানীয় প্রশাসন এবং বন্দর বা কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে তার আগে ১৭ অক্টোবর শনিবার সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস খোলা থাকবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার নবমী উপলক্ষে নির্বাহী আদেশে আগেই ছুটি ঘোষণা ছিল। পরদিন ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি।


এখন ২২ অক্টোবর বৃহস্পতিবারও নির্বাহী আদেশে ছুটি দিয়ে দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর ছুটি ঘোষণা করা হলো। আর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে ২২ অক্টোবরের ছুটি অনুমোদন হওয়ায় ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাংকের ১৭ অক্টোবরের ছুটি বাতিল, পূজায় বন্ধ ৩ দিন

১

জবির ছাত্রী হলে চুরি, প্রয়োজনীয় ব্যবস্থা নেই হল প্রশাসনের

২

বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার সাবেক মেয়র বেলাল হোসেন মায়ের জানাজায় ইমামতি করলেন, প্যারোলে ৩ ঘণ্টা মুক্তি

৩

বগুড়ার শিবগঞ্জে বিদেশে লোক পাঠানোর টাকা নিয়ে বিরোধ, সংঘর্ষে উভয় পক্ষের ৭ জন আহত

৪

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের কদমতলী মৎস্য অভয়াশ্রমে হুমকিতে দেশীয় প্রজাতির মা মাছ

৫

আসছে ‘দ্য ডার্টি পিকচার ২’

৬