ভিডিও রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১১ অক্টোবর, ২০২৬ ০৮:১৪ পিএম

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর মৃত্যুতে অপমৃত্যু মামলা

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর মৃত্যুতে অপমৃত্যু মামলা

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার আখানগর গ্রামের ধনিপাড়ায় শ্বশুরবাড়ি থেকে মুমতাহা জান্নাত (১৯) নামের এক গৃহবধূকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার রাতে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মুমতাহা জান্নাত ওই গ্রামের সুমন ইসলামের (২২) স্ত্রী। তার বাবার বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার নিশ্চিন্তপুর এলাকায়। তার বাবার নাম মো. মুকুল।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার রাত ১১টায় সুমন ইসলাম মুঠোফোনে তার শাশুড়ি মুনছুরা বেগমকে (৪০) জানান, তার মেয়ে ঘরের ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়েছেন। তাকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে প্রতিবেশীদের সহায়তায় হাসপাতালে নেওয়া হচ্ছে। খবর পেয়ে মুনছুরা বেগম হাসপাতালে পৌঁছান।

রাত ১২টায় হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর চিকিৎসক মুমতাহাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মুমতাহার মা মুনছুরা বেগম রুহিয়া থানায় অপমৃত্যুর মামলা করেছেন।

আরও পড়ুন

রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিলাদুন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে ময়নাতদন্তের ব্যবস্থা করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর মৃত্যুতে অপমৃত্যু মামলা

১

কাশফুলের টানে বগুড়ার সারিয়াকান্দিতে পর্যটকের সংখ্যা বৃদ্ধি

২

ব্যাংকের ১৭ অক্টোবরের ছুটি বাতিল, পূজায় বন্ধ ৩ দিন

৩

জবির ছাত্রী হলে চুরি, প্রয়োজনীয় ব্যবস্থা নেই হল প্রশাসনের

৪

বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার সাবেক মেয়র বেলাল হোসেন মায়ের জানাজায় ইমামতি করলেন, প্যারোলে ৩ ঘণ্টা মুক্তি

৫

বগুড়ার শিবগঞ্জে বিদেশে লোক পাঠানোর টাকা নিয়ে বিরোধ, সংঘর্ষে উভয় পক্ষের ৭ জন আহত

৬