ভিডিও রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১১ অক্টোবর, ২০২৬ ০৬:০৭ পিএম

দেশের প্রথম সাইকেল ট্র্যাকে অবৈধ পার্কিং, উচ্ছেদে চসিকের অভিযান

দেশের প্রথম সাইকেল ট্র্যাকে অবৈধ পার্কিং, উচ্ছেদে চসিকের অভিযান

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় দেশের প্রথম সাইকেল ট্র্যাকে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।

আজ  রবিবার সকাল ১০টা থেকে বেলা ১টা ৩০ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জনাব প্রণয় চাকমার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলেন চসিক অঞ্চল-৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা।

অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর আওতায় দুটি মামলায় মোট ৬ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয় এবং একটি গাড়ি জব্দ করা হয়।

আরও পড়ুন

চসিক জানায়, সাইকেল ট্র্যাকের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা, অবৈধ পার্কিং প্রতিরোধ এবং নগরবাসীর নির্বিঘ্নে সাইকেল চলাচলের পরিবেশ বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এর আগে গত শুক্রবার দেশের প্রথম সাইকেল ট্র্যাকটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের প্রথম সাইকেল ট্র্যাকে অবৈধ পার্কিং, উচ্ছেদে চসিকের অভিযান

১

পুরস্কার জয়ের মুহূর্তে রায়হান রাফীকে নিয়ে আবেগঘন বার্তা তমা মির্জার

২

আজ কন্যাশিশু দিবস, গুরুত্ব পাক প্রতিটি মেয়ের স্বপ্ন

৩

আকিজ গ্রুপে চাকরি, বেতন ২০ হাজার

৪

দিল্লিতে আ. লীগ আর বাংলাদেশে জামায়াত দেশবিরোধী ষড়যন্ত্র করছে

৫

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প থেকে নিখোঁজ তিন কিশোর উদ্ধার

৬