টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প থেকে নিখোঁজ তিন কিশোর উদ্ধার
কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প থেকে নিখোঁজ তিন কিশোর উদ্ধার করেছে এপিবিএন পুলিশ। তারা হলেন- ২১ নম্বর চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের শফিউল আলম (১৪), মো. আজাদ (১৩) ও মো. আরমান (১২)।
আজ রোববার (১১ অক্টোবর) দুপুরের দিকে তাদেরকে উখিয়ার জামতলি থেকে তাদের উদ্ধার করা হয়েছে। ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাউসার সিকদার বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়ুনডিআইজি মোহাম্মদ কাউসার জানান, পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে দুপুরের উখিয়া জামতলি বাজার এলাকার একটি মসজিদ থেকে নিখোঁজ কিশোরদের উদ্ধার করা হয়। প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই শেষে উদ্ধার কিশোরদের তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়। উদ্ধার তিন জন রোহিঙ্গা কিশোরকে প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই শেষে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয় বলে তিনি জানায়।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1791715739.jpg)
_medium_1791715236.jpg)

_medium_1791711101.jpg)
_medium_1791704692.jpg)

_medium_1791711629.jpg)
