ভিডিও রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১১ অক্টোবর, ২০২৬ ০৩:৩২ পিএম

ঝিনাইদহে ট্রাক্টর চাপায় মাদ্রাসা ছাত্র নিহত

ঝিনাইদহে ট্রাক্টর চাপায় মাদ্রাসা ছাত্র নিহত

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পাঁচপাখিয়া গ্রামে ট্রাক্টর চাপায় তাওহীদ (১০) নামের এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। 
 
আজ রোববার (১১ অক্টোবর) সকালে উপজেলার পাঁচপাখিয়া গ্রামের ভাই ভাই মোল্লা ব্রিকস নামের ইটভাটায় এ ঘটনা ঘটে।
 
নিহত তাওহীদ ওই গ্রামের জসিম শেখের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসায় ৩য় শ্রেণীর ছাত্র।
 
স্থানীয়রা জানায়, সকালে তাওহীদ ইটভাটায় খেলা করছিলো। সেসময় ভাটার মাটি টানা ট্রাক্টরে পেছানোর সময় ওই শিশুটিকে চাঁপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় তাওহীদ। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে।
 
শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা বলেন, দুর্ঘটনায় শিশুটি মারা গেছে। পরিবার থেকে অভিযোগ দিলে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। অভিযোগ না দিলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে ট্রাক্টর চাপায় মাদ্রাসা ছাত্র নিহত

১

রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদে‌শি নিহত, আইসিইউতে ৪ জন

২

ফ্ল্যাটের বাজারে মন্দা, সংকটে আবাসন ব্যবসায়ীরা

৩

ঢাবির ৫৪ তম সমাবর্তন ২৬ জানুয়ারি: থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

৪

দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি

৫

বুন্দেসলিগার ইতিহাসে দ্রুততম গোলের রেকর্ড

৬