ভিডিও রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১১ অক্টোবর, ২০২৬ ০৪:৪২ পিএম

যশোরে চুরির অভিযোগে ধাওয়া, খালে পড়ে যুবকের মৃত্যু; আটক ১

যশোরে চুরির অভিযোগে ধাওয়া, খালে পড়ে যুবকের মৃত্যু; আটক ১

যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের চান্দুটিয়া গ্রামে করিমন চুরির অভিযোগে স্থানীয়দের ধাওয়ার পর খালে পড়ে মিজানুর রহমান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মনিরুজ্জামান নামে একজনকে আটক করা হয়েছে। 

তবে নিহত যুবক পানিতে ডুবে মারা গেছেন, নাকি গণপিটুনির শিকার হয়ে তার মৃত্যু হয়েছে তদন্ত শেষে বলতে পারবে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত ২টার দিকে চান্দুটিয়া গ্রামে করিমন চুরি করে পালানোর অভিযোগে তিনজনকে ধাওয়া করে স্থানীয়রা। এ সময় তারা চান্দুটিয়া সুইস খালের দিকে পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে মিজানুর রহমান ও বিল্লাল খালে পড়ে যান। পরে মিজানুর রহমানের মৃত্যুর খবর পাওয়া যায়। নিখোঁজ বিল্লালের সন্ধান পাওয়া যায়নি।

নিহত মিজানুর রহমান চৌগাছা উপজেলার পাশপোল ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের খায়রুল হকের ছেলে। এ ঘটনায় মনিরুজ্জামান নামে একজনকে আটক করা হয়েছে।

আরও পড়ুন

খবর পেয়ে সাজিয়ালি পুলিশ ফাঁড়ির এএসআই শফিকুল ইসলাম ঘটনাস্থলে যান। তিনি সাংবাদিকদের বলেন, তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ পেয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে নতুন করে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে জন্য পুলিশ নজরদারি করছে।

পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। একই সঙ্গে নিখোঁজ বিল্লালের সন্ধান এবং ঘটনার বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে চুরির অভিযোগে ধাওয়া, খালে পড়ে যুবকের মৃত্যু; আটক ১

১

ফতুল্লায় সড়কের পাশে বস্তাবন্দি অবস্থায় মিলল তরুণীর মরদেহ

২

মুগ্ধসহ ১১ হত্যা মামলায় অভিযোগ গঠন : ২৬ জনের বিচার শুরু

৩

ভারতের মণিপুরে নাগা-কুকি সংঘর্ষে ২৪ ঘণ্টায় নিহত ৯

৪

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সময় পরিবর্তন

৫

সারাদেশে হাম উপসর্গে আরো ৭ মৃত্যু

৬