ভিডিও বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৮ অক্টোবর, ২০২৬ ০৭:৫১ পিএম

বগুড়ার শাজাহানপুরে দুর্গাপূজায় থাকছে সিসি ক্যামেরাসহ নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা

সংগৃহীত,বগুড়ার শাজাহানপুরে দুর্গাপূজায় থাকছে সিসি ক্যামেরাসহ নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: শারদীয়া দুর্গোৎসব উপলক্ষ্যে এবছর বগুড়ার শাজাহানপুর উপজেলায় ৪৩টি স্থায়ী ও ৫টি অস্থায়ীসহ মোট ৪৮টি মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি চলছে। দুর্গাপূজার পাশাপাশি গন্ডগ্রামে রামকৃষ্ণ আশ্রম চত্বরে থাকছে কুমারিপূজার আয়োজন। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ২৮টি মন্ডপকে গুরুত্বপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছে। অপরদিকে দুর্গোৎসব নির্বিঘ্ন করতে মন্ডপগুলোতে সিসি ক্যামেরা স্থাপনসহ নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ।

মন্দির কমিটির ব্যবস্থাপনায় ৪৮টি মন্ডপেই চলছে প্রতিমা তৈরির কাজ। এর মধ্যে আশেকপুর ইউনিয়নে ১৩টি, মাদলা ইউনিয়নে ৩টি, মাঝিড়া ইউনিয়নে ২টি, আড়িয়া ইউনিয়নে ৪টি, খরনা ইউনিয়নে ৬টি, খোট্টাপাড়া ইউনিয়নে ১টি, আমরুল ইউনিয়নে ২টি, গোহাইল ইউনিয়নে ৫টি এবং উপজেলাধীন বগুড়া সিটি কর্পোরেশনের বর্ধিত এলাকায় ১২টি মন্ডপে পূজা হচ্ছে। 

উপজেলার গন্ডগ্রামে অবস্থিত রামকৃষ্ণ আশ্রমের সভাপতি ডা. বিপ্লব কুমার বর্মণ জানান, আশ্রম প্রতিষ্ঠার পর থেকে প্রতিবছর বগুড়া রামকৃষ্ণ আশ্রম চত্বরে দুর্গাপূজা ও কুমারীপূজা অনুষ্ঠিত হচ্ছে। এবছরও পূজার আয়োজন করা হয়েছে। পূজা উদযাপন পরিষদ শাজাহানপুর উপজেলা শাখার সভাপতি তপু কুমার সরকার তাপস জানান, এবার সাম্প্রদায়িক সম্প্রীতি, সুষ্ঠু ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুর্গোৎসব অনুষ্ঠিত হবে এমনটাই প্রত্যাশা। 

আরও পড়ুন

এখন পর্যন্ত সার্বিক পরিবেশ পরিস্থিতি ভালো আছে। শাজাহানপুর থানার ওসি মো.  আশিক ইকবাল জানান, সনাতন ধর্মাবলম্বীরা যাতে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব উদযাপন করতে পারে সে লক্ষ্যে থানা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রতিটি মন্দিরে সিসি ক্যামেরা স্থাপনে মন্দির কমিটিগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছে স্কুল হেলথ ক্লিনিক

১

বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নিতে হবে: আইনমন্ত্রী

২

বগুড়ার শাজাহানপুরে দুর্গাপূজায় থাকছে সিসি ক্যামেরাসহ নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা

৩

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার যুবক নিহত

৪

বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধে সংসদীয় কমিটির কড়া নির্দেশ

৫

হাফেজ-আলেমদের মর্যাদা নিশ্চিত করতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ : রাষ্ট্রপতি

৬