ভিডিও বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৮ অক্টোবর, ২০২৬ ০৭:৪৫ পিএম

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার যুবক নিহত

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার যুবক নিহত

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় সালমান সাদিক সাইফ (২৪) নামে ব্রাহ্মণবাড়িয়ার এক যুবক নিহত হয়েছেন।

আজ বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় জোহর বারুতে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত সাইফ ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ছয়বাড়িয়া গ্রামের মো. সাজন মিয়ার ছেলে।

আরও পড়ুন

বিষয়টি নিশ্চিত করে নিহত সালমান সাদিক সাইফের একমাত্র বোন লিজা জানান, সাইফ একটি বেসরকারি কোম্পানির পণ্য ডেলিভারির কাজ করত। গতকাল বুধবার সন্ধ্যায় সে কাভার্ডভ্যানে করে পণ্য ডেলিভারি করতে যাচ্ছিল। এসময় বিপরীত দিকে তাদের গাড়ির সামনে আরেকটি কাভার্ডভ্যান দুর্ঘটনায় কবলিত হয়ে উল্টে তাদের কাভার্ডভ্যানের সাথে সংঘর্ষ হয়। এতে চালকের কিছু না হলেও গুরুতর আহত হয় সাইফ। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে রাতে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। 

তিনি আরও জানান, আমরা একবোন ও তিন ভাইয়ের মধ্যে সাইফ ছিলেন সবার ছোট। গত কোরবানির ঈদে দেশে ছুটিতে এসে বিয়ে করেন। এরপর আবার মালয়েশিয়া চলে যায়। আমার ভাইয়ের মরদেহ যেন দ্রুত আমাদের কাছে পাঠানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার যুবক নিহত

১

বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধে সংসদীয় কমিটির কড়া নির্দেশ

২

হাফেজ-আলেমদের মর্যাদা নিশ্চিত করতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ : রাষ্ট্রপতি

৩

আমরা ভারতেবিরোধী না, আমরা আধিপত্যবাদ বিরোধী: আসিফ মাহমুদ

৪

শিরোপা পুনরুদ্ধারের লড়াই, যুব এশিয়া কাপের সূচি প্রকাশ

৫

প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সাক্ষাৎ, সব ধরনের সহযোগিতার আশ্বাস

৬