ভিডিও বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৮ অক্টোবর, ২০২৬ ০৭:০৫ পিএম

মহেশপুরে ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধা নিহত

মহেশপুরে ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধা নিহত

ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভবনগর বাজারে ইজিবাইকের ধাক্কায় জয়ছন খাতুন (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর আনুমানিক দেটার দিকে ভবনগর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জয়ছন খাতুন উপজেলার শ্যামকুড় এলাকার মাহাবুল ইসলামের মা।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, জয়ছন খাতুন বৃহস্পতিবার দুপুরে ভবনগর বাজার এলাকায় অবস্থান করছিলেন। এ সময় একটি ইজিবাইক তাকে সামনাসামনি ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে মাথা ও পায়ে গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিহতের স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

দুর্ঘটনার সঙ্গে জড়িত ইজিবাইকটির চালক হিসেবে তুষার হোসেনের নাম জানা গেছে। তিনি মহেশপুর উপজেলার শ্যামকুড় মাঠপাড়া গ্রামের হাফিজুল ইসলামের ছেলে। বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান জামিরুল ইসলাম নিশ্চিত করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহেশপুরে ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধা নিহত

১

গাইবান্ধার পলাশবাড়ীতে যুবলীগ নেতা গ্রেফতার

২

চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি সই

৩

আমরা ভারতবিরোধী নই: আসিফ মাহমুদ

৪

দিনাজপুরের দীঘিপাড়া কয়লাক্ষেত্র আজও আলোর মুখ দেখেনি

৫

সিরাজগঞ্জে গৃহবধূ হত্যা মামলায় শ্বশুর গ্রেফতার

৬