ভিডিও বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৮ অক্টোবর, ২০২৬ ১১:০৮ এএম

মা ইলিশ রক্ষায় সাগর-নদীতে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

মা ইলিশ রক্ষায় সাগর-নদীতে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

মা ইলিশ রক্ষায় সাগর-নদীতে বৃহস্পতিবার (৮ অক্টোবর) থেকে শুরু হয়েছে ২২ দিনের নিষেধাজ্ঞা। ফলে আজ থেকে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত সাগর ও সুন্দরবনের নদ-নদীতে ইলিশ আহরণ করতে পারবে না জেলেরা।

মূলত ডিমওয়ালা মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতেই এই নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য অধিদফতর। আর নিষেধাজ্ঞা চলাকালে যাতে কেউ সাগর-নদীতে নামতে না পারে সেজন্য থাকবে মৎস্য বিভাগ, বনবিভাগ, কোস্ট গার্ড, নৌবাহিনী ও নৌপুলিশের বিশেষ নিরাপত্তা টহল। সেই সাথে চালানো হবে অভিযান, প্রচার-প্রচারণা ও মোবাইল কোর্ট।

এই সময়ের মধ্যে নিষেধাজ্ঞা অমান্য করে কেউ এই সময়ে মাছ শিকার, পরিবহণ, মজুদ ও বাজারজাতকরণ করলে তাদের বিরুদ্ধে নেওয়া হবে কঠিন ব্যবস্থা নিষেধাজ্ঞাকে ঘিরে সাগর-নদীতে থাকা ইলিশের জেলেরা বুধবার বিকেলেই উঠে এসেছে।

আরও পড়ুন

এই নিষেধাজ্ঞা চলাকালে ইলিশ ধরা থেকে বিরত থাকা জেলেরা পাবে ২৫ কেজি করে চাল সহায়তা। এখানে নিবন্ধিত ও অনিবন্ধিত ইলিশের জেলের সংখ্যা দেড় হাজার। তবে চাল সহায়তা পাবে শুধু নিবন্ধিত সাড়ে ১১শ' জেলে পরিবার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মা ইলিশ রক্ষায় সাগর-নদীতে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

১

সৌদির দুই বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত ৩

২

রাজধানীতে ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৮

৩

না ফেরার দেশে চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর 

৪

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রতীক বরাদ্দ আজ

৫

স্যাটেলাইট চিত্রে লাওসে চীনের সামরিক স্থাপনায় যুদ্ধবিমানের উপস্থিতি

৬