ভিডিও বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৮ অক্টোবর, ২০২৬ ১০:৫৫ এএম

সৌদির দুই বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত ৩

সৌদির দুই বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের দুটি আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহী গোষ্ঠীর হামলায় তিনজন বেসামরিক ব্যক্তি নিহত এবং অন্তত ৩৬ জন আহত হয়েছেন। দেশটির সিভিল এভিয়েশন অথরিটির (গাকা) এই তথ্য নিশ্চিত করে। 

মঙ্গলবার (৬ অক্টোবর) ও বুধবার (৭ অক্টোবর) দেশটির রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক দুটি হামলা চালানো হয়।

সৌদি সিভিল এভিয়েশন অথরিটি (গাকা) জানিয়েছে, আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে চালানো হামলায় মরক্কো ও আলজেরিয়ার দুই নারী নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৮ জন। অন্যদিকে, রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় এক সুদানির নাগরিক প্রাণ হারিয়েছেন এবং পাঁচজন সৌদি নাগরিকসহ আটজন আহত হয়েছেন। 

আরও পড়ুন

গাকা এক বিবৃতিতে জানিয়েছে, যাত্রী ও বিমানবন্দর কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সার্বিক ক্ষয়ক্ষতি নিরূপণে সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে পূর্ণ সমন্বয় রেখে কাজ করা হচ্ছে।

সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, জোট বাহিনী রিয়াদের উত্তরাঞ্চলে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। একই সঙ্গে ইয়েমেনের রাজধানী সানায় হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্মটি ধ্বংস করে দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদির দুই বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত ৩

১

রাজধানীতে ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪১৪

২

না ফেরার দেশে চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর 

৩

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রতীক বরাদ্দ আজ

৪

স্যাটেলাইট চিত্রে লাওসে চীনের সামরিক স্থাপনায় যুদ্ধবিমানের উপস্থিতি

৫

‘শব্দচয়নে ভুল হয়েছিল’, সাংবাদিকদের কাছে দুঃখপ্রকাশ চিকিৎসকের

৬