ভিডিও বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৭ অক্টোবর, ২০২৬ ০৭:৫৫ পিএম

তিন বছর পর ১০ অক্টোবর শুরু হচ্ছে প্রথম বিভাগ হকি

তিন বছর পর ১০ অক্টোবর শুরু হচ্ছে প্রথম বিভাগ হকি

দীর্ঘ তিন বছর পর মাঠে গড়াচ্ছে দেশের প্রথম বিভাগ হকি লিগ। আগামী ১০ অক্টোবর থেকে শুরু হবে এবারের আসর। দীর্ঘ বিরতির পর ঘরোয়া হকির এই প্রতিযোগিতা মাঠে ফেরায় খেলোয়াড় ও ক্লাবগুলোর মধ্যে তৈরি হয়েছে বাড়তি উৎসাহ।

এবারের প্রথম বিভাগ লিগে অংশ নিচ্ছে ১১টি দল। দলগুলো হলো- ওয়ারী ক্লাব, ফরাশগঞ্জ এসসি, হকি ঢাকা ইউনাইটেড, শিশু-কিশোর সংঘ, পিডব্লিউডি এসসি, ঢাকা ওয়ান্ডারার্স, কম্বাইন্ড এসসি, রায়েরবাজার এসসি, মুক্ত বিহঙ্গ তরুণ সংঘ, ঢাকা ইয়াং স্টার ও ব্যাচেলর এসসি।

তিন বছর লিগ না হওয়ায় অনেক খেলোয়াড় নিয়মিত প্রতিযোগিতামূলক ম্যাচের বাইরে ছিলেন। ফলে এবারের আসর ঘিরে খেলোয়াড়দের মধ্যেও রয়েছে বাড়তি আগ্রহ। নতুন ও তরুণ খেলোয়াড়দের নিজেদের সামর্থ্য দেখানোর সুযোগ তৈরি হবে এই প্রতিযোগিতায়।

আরও পড়ুন

দেশের হকিতে জাতীয় দলের সাফল্যের পাশাপাশি ঘরোয়া প্রতিযোগিতার ধারাবাহিকতাও গুরুত্বপূর্ণ। নিয়মিত প্রথম বিভাগ লিগ আয়োজন হলে খেলোয়াড়দের ম্যাচ খেলার অভিজ্ঞতা বাড়বে এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে নিজেদের প্রস্তুত করার সুযোগ পাবেন তারা।

দীর্ঘ বিরতির পর এবারের আসরে ক্লাবগুলোর প্রস্তুতি ও খেলোয়াড়দের পারফরম্যান্সের ওপরই থাকবে মূল নজর। প্রথম বিভাগ লিগের পর খেলোয়াড়দের নজর থাকবে প্রিমিয়ার লিগে। জাতীয় দলের খেলোয়াড়রা যে লিগে মোহামেডান-আবাহনীসহ বিভিন্ন ক্লাবে খেলে থাকেন। ঘরোয়া হকির প্রধান আকর্ষণ প্রিমিয়ার লিগ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন বছর পর ১০ অক্টোবর শুরু হচ্ছে প্রথম বিভাগ হকি

১

বিবাহ বিচ্ছেদের কারণ হিসেবে কী ভাবছেন বগুড়ার শিক্ষার্থীরা?

২

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে, গাজী নজরুলের বিষয়ে বিচারক

৩

দ্বিতীয়বার মা-বাবা হচ্ছেন কিয়ারা-সিদ্ধার্থ

৪

জনতা ব্যাংকের ব্যবসায়িক মতবিনিময় সভা অনুষ্ঠিত

৫

বগুড়ার আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা

৬