ভিডিও বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৭ অক্টোবর, ২০২৬ ০১:৪১ পিএম

দেশের হয়ে আবারও মাঠে নামতে চান রোনালদো

দেশের হয়ে আবারও মাঠে নামতে চান রোনালদো

স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বের একদিকে যখন লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের বিদায়ী আলোয় আবেগঘন পরিবেশ, ঠিক তখনই আরেক মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর এক বড় ঘোষণায় তোলপাড় ফুটবল দুনিয়া। জাতীয় দলের কোচের প্রতিশ্রুতি ভঙ্গ ও সাম্প্রতিক বিতর্ক নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিলেও পর্তুগালের হয়ে এখনও খেলা চালিয়ে যেতে চান এই পর্তুগিজ ফরোয়ার্ড।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে সামাজিক মাধ্যমে দেওয়া এক দীর্ঘ ও বিস্ফোরক বিবৃতিতে ৪১ বছর বয়সী রোনালদো সম্প্রতি জাতীয় দলের ক্যাম্পে কোচ হোর্হে জেসুসের সঙ্গে ঘটে যাওয়া অনাকাক্সিক্ষত ঘটনা ও পর্তুগিজ ফুটবল ফেডারেশনের (এফপিএফ) ভেতরের প্রকৃত চিত্র তুলে ধরেন। 

পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী মহাতারকার সেই আনুষ্ঠানিক বিবৃতি নিচে তুলে ধরা হলো— ‘কথা দিয়েছিলাম, তাই জাতীয় দলের যাত্রার সর্বশেষ পর্বের পরিস্থিতি নিয়ে নিজেই, সরাসরি ও উত্তম পুরুষে বলার সিদ্ধান্ত নিয়েছি। ২০২৬ বিশ্বকাপের পর আমি পর্তুগালের মানুষের জন্য একটি বার্তা তৈরি করে রেখেছিলাম। সেটি এখনো আমার কাছে আছে। আমি যখন সত্যিই আমাদের দল ছেড়ে যাব, তখন তাদের উদ্দেশে যা বলতে চাই, তা-ই আছে সেখানে। টুর্নামেন্টের শেষে যুক্তরাষ্ট্র থেকে ফেরার ফ্লাইটে ফেডারেশনের সভাপতি আমাকে অনুরোধ করেছিলেন এবং জোর দিয়ে বলেছিলেন, দল ছেড়ে যাওয়ার সিদ্ধান্তটা যেন আমি আবার ভেবে দেখি। কারণ পর্তুগিজ ফুটবল ফেডারেশন চেয়েছিল আমি থেকে যাই। এর পরপরই তিনি আমার কাছে জাতীয় দলের বর্তমান কোচের নাম নিয়ে আমার মত জানতে চান। তিনি তাকে বিবেচনা করছিলেন। সঙ্গে আরও কয়েকটি নাম ছিল, যেগুলো তিনি আমাকে জানাননি।

আরও পড়ুন

আমি ফেডারেশনের সভাপতিকে বলেছিলাম, আমার মতে এটিই হবে আদর্শ পছন্দ। তাই বর্তমান কোচকে যেদিন পরিচয় করিয়ে দেওয়া হয়, সেদিন এই সিদ্ধান্তে আমি সত্যিই খুশি হয়েছিলাম। ফলাফলই প্রমাণ করে, এটি সঠিক সিদ্ধান্ত ছিল। কয়েক দিন পর নতুন কোচের কাছ থেকে প্রথম ফোন পেলাম। তিনি সরাসরি আমার সঙ্গে দেখা করতে চাইলেন। আমি রাজি হলাম, আমরা একটা তারিখও ঠিক করলাম। ‘আমার ছুটির শেষে।’ আমাদের দেখা হলো সেই ফুটবল শহরে, যেখানে আমার ক্লাব প্রি-সিজন প্রশিক্ষণ ক্যাম্প করছিল। 

সেদিন কোচ আমাকে বললেন, তিনি আমার ওপর ভরসা রাখছেন এবং তার প্রকল্পে আমার উপস্থিতি অপরিহার্য। তিনি আমার কাছে আমার তাৎক্ষণিক অংশগ্রহণের একটি পরিকল্পনা তুলে ধরলেন। বললেন, আমি প্রথম ও শেষ ম্যাচ খেলব এবং শারীরিক সক্ষমতার কারণে প্রতিটি ম্যাচে তিনি তিন-চারটি পরিবর্তন আনবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে ৮১ যুদ্ধবিমান-ড্রোন-হেলিকপ্টার হারিয়েছে যুক্তরাষ্ট্র

১

একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি

২

পঞ্চগড় সীমান্তে সাতজনকে পুশ ইনের চেষ্টা, বিজিবি’র বাধায় ভারতে ফেরত

৩

শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় অভিযোগ গঠনের শুনানি ১ নভেম্বর

৪

দেশের হয়ে আবারও মাঠে নামতে চান রোনালদো

৫

নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলতে পতিত দোসরদের নাশকতার চেষ্টা : রিজভী

৬