ভিডিও বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৭ অক্টোবর, ২০২৬ ০২:২৬ পিএম

বাবাকে জড়িয়ে ধরে কাঁদলেন ছেলে থিয়াগো মেসি

বাবাকে জড়িয়ে ধরে কাঁদলেন ছেলে থিয়াগো মেসি

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির বিদায়ের রাতটা ছিল আবেগে পরিপূর্ণ। তবে সেই আবেগ আরও গভীর হয়ে ওঠে মাঠের মাঝখানে ছেলে থিয়াগো মেসিকে জড়িয়ে ধরার মুহূর্তে। বাবাকে দেখেই কান্নায় ভেঙে পড়েন মেসির বড় ছেলে।

মনুমেন্টাল স্টেডিয়ামে সেদিন উপস্থিত ছিলেন ৮০ হাজারেরও বেশি দর্শক। প্রিয় অধিনায়কের বিদায়ী মুহূর্ত ঘিরে গ্যালারিতে ছিল আবেগ আর ভালোবাসার ঢেউ। নিজের বিদায়ী বক্তব্য শেষ করার পর মেসি যখন মাঠে ছিলেন, তখনই থিয়াগো ছুটে এসে বাবাকে জড়িয়ে ধরেন। বাবার বুকে মুখ লুকিয়ে কান্নায় ভেঙে পড়েন থিয়াগো। মেসিও দুই হাত দিয়ে ছেলেকে শক্ত করে আগলে নেন। যে মাঠে দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্যবার গোল উদযাপন করেছেন মেসি, বিশ্বকাপ জয়ের আনন্দে কেঁদেছেন, সেই মাঠেই এবার ছেলের কান্না তাকে আবেগাপ্লুত করে তোলে।

আরও পড়ুন

কিছুক্ষণ পর তাদের সঙ্গে যোগ দেন মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো। স্বামী ও ছেলেকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন তিনি। পরে পরিবারের অন্য দুই সন্তান মাতেও ও সিরোও এই আবেগঘন মুহূর্তে যোগ দেয়। এর আগে বিদায়ী বক্তব্যে জাতীয় দলের হয়ে আর মাঠে না ফেরার বিষয়টি নিয়ে নিজের কষ্টের কথা জানান মেসি। তিনি বলেন, আর্জেন্টিনার হয়ে মাঠে না নামাটা তার জন্য খুব কঠিন হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবাকে জড়িয়ে ধরে কাঁদলেন ছেলে থিয়াগো মেসি

১

ইরান যুদ্ধে ৮১ যুদ্ধবিমান-ড্রোন-হেলিকপ্টার হারিয়েছে যুক্তরাষ্ট্র

২

একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি

৩

পঞ্চগড় সীমান্তে সাতজনকে পুশ ইনের চেষ্টা, বিজিবি’র বাধায় ভারতে ফেরত

৪

শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় অভিযোগ গঠনের শুনানি ১ নভেম্বর

৫

দেশের হয়ে আবারও মাঠে নামতে চান রোনালদো

৬