তবে এবারও নিজেদের আনন্দের মুহূর্তে মেয়েকে বাদ রাখেননি এই দম্পতি। ছোট্ট সারায়াহকেও দেখা গেল সুখবর জানানোর ছবিতে।
বিনোদন ডেস্ক : বলিউড তারকা কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রার ঘরে আবারও আসছে নতুন অতিথি। প্রথম সন্তান জন্মের মাত্র এক বছরের কিছু বেশি সময়ের মধ্যেই দ্বিতীয়বার বাবা-মা হওয়ার সুখবর জানিয়েছেন এই তারকা দম্পতি।
তবে এবারও নিজেদের আনন্দের মুহূর্তে মেয়েকে বাদ রাখেননি এই দম্পতি। ছোট্ট সারায়াহকেও দেখা গেল সুখবর জানানোর ছবিতে।
ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে কিয়ারা, সিদ্ধার্থ এবং তাদের মেয়ে সারায়াহর হাতে দেখা যাচ্ছে সদ্য বোনা একজোড়া শিশুর জুতা। ছবির সঙ্গে কিয়ারা লেখেন, আরও একবার জীবনের সবচেয়ে বড় উপহারে আশীর্বাদধন্য আমরা।
গত বছর সারায়াহর আগমনের খবর জানানোর সময়ও প্রায় একই ধরনের সাদামাটা অথচ অর্থবহ ছবি বেছে নিয়েছিলেন তারা।
আরও পড়ুন
২০২৫ সালের নভেম্বরেই কিয়ারা ও সিদ্ধার্থের প্রথম সন্তান সারায়াহর জন্ম হয়। মা হওয়ার পর খুব বেশি সময় কাজ থেকে দূরে থাকেননি কিয়ারা। চলতি বছর ইয়াশের সঙ্গে ‘টক্সিক’ সিনেমাতেও তাকে দেখা গেছে।
কিয়ারা ও সিদ্ধার্থের প্রেমের শুরু ‘শেরশাহ’ সিনেমার শুটিং সেটে। ২০২১ সালে সিনেমাটিতে ক্যাপ্টেন বিক্রম বাত্রার চরিত্রে অভিনয় করেছিলেন সিদ্ধার্থ, আর কিয়ারা ছিলেন ডিম্পল চিমার ভূমিকায়। সিনেমার কাজ চলাকালীনই সময়ই তাদের সম্পর্কের গুঞ্জন শুরু হয়।
এরপর ২০২২ সালে ‘কফি উইথ করণ’-এ করণ জোহরের মন্তব্য সেই জল্পনাকে আরও জোরালো করে। পরে ২০২৩ সালে বিয়ের পর থেকে তাদের ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত অনুরাগীদের নজর কেড়েছে।
মন্তব্য করুন