ভিডিও মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৬ অক্টোবর, ২০২৬ ০৭:২৭ পিএম

ডেঙ্গু পরিস্থিতি : হাসপাতালে শয্যা বাড়ানোর নির্দেশ

সংগৃহীত,ডেঙ্গু পরিস্থিতি : হাসপাতালে শয্যা বাড়ানোর নির্দেশ

এরই অংশ হিসেবে দেশের সব হাসপাতালে শয্যা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ঢাকার হাসপাতালগুলোকে।

সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় স্বাস্থ্য মন্ত্রণালয় ডেঙ্গু পরিস্থিতি বিস্তারিত পর্যালোচনা করে। এর পরে প্রয়োজনীয় নির্দেশনা আসে।

নির্দেশনা অনুযায়ী, ডেঙ্গু রোগীদের জন্য শয্যা খালি করতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের কিছু রোগীকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সরিয়ে নেওয়া হতে পারে। তবে ঢামেক কর্তপক্ষ বলছে, প্রস্তাবটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। বিষয়টি নিয়ে আজ মঙ্গলবার বৈঠক হওয়ার কথা ছিল।

সংশ্লিষ্টরা জানিয়েছে, ডেঙ্গু রোগীর চিকিৎসায় মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে শয্যা সংখ্যা আরো বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। চলতি বছর এক দিনে এটাই সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মোট ২৮১ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন

এদিকে এক হাজার ৯৯৬ জন গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

এ নিয়ে এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৯০ হাজার ৩৫৬ জন।স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত সেপ্টেম্বরে ১৪৮ জনের মৃত্যু হয়েছে। আগের মাসে অর্থাৎ আগস্টে ডেঙ্গুতে মৃত্যু ছিল ৪৩ জনের। এ ছাড়া জুলাই মাসে ৩৬, জুনে ১৩ জনের মৃত্যু হয়েছিল। মে মাসে ১, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

এদিকে অক্টোবর মাসের প্রথম ছয় দিনেই ৩৬ জনের মৃত্যুর তথ্য জানিয়ছে স্বাস্থ্য অধিদপ্তর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গু পরিস্থিতি : হাসপাতালে শয্যা বাড়ানোর নির্দেশ

১

নাবিল গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি, কর্মস্থল রাজশাহী

২

যুদ্ধ বন্ধে ইরান এখনো আলোচনা চালিয়ে যাচ্ছে: কাতার

৩

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় শেরপুরের যুবক নিহত

৪

মেসির বিদায়ী ম্যাচের টিকিটের দাম ছাড়ালো ১৫ লাখ টাকা!

৫

মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী

৬