ঝালকাঠির রাজাপুরে ৩০৫ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
ঝালকাঠির রাজাপুরে মাদকবিরোধী পৃথক অভিযানে ৩০৫ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় রাজিব হাওলাদারের কাছ থেকে ১০৫ পিস ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অপর গ্রেফতার মো. তাছবির শরীফের বিরুদ্ধে রাজাপুর থানায় নিয়মিত মামলা করে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
আজ মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের নৈকাঠি গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, ঝালকাঠির সহযোগিতায় অভিযান চালিয়ে রাজিব হাওলাদারকে গ্রেফতার করা হয়। তিনি নৈকাঠি গ্রামের মৃত রবীন্দ্রনাথ হাওলাদারের ছেলে।
পরে রাজাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি), মো. শামীম রেজা সজীব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রাজিবকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা অর্থদণ্ড দেন।
আরও পড়ুনঅন্যদিকে, একই অভিযানে ২০০ পিস ইয়াবাসহ মো. তাছবির শরীফ (২৫)কে গ্রেপ্তার করা হয়। তিনি সাতুরিয়া এলাকার মান্নান শরীফের ছেলে। তার বিরুদ্ধে রাজাপুর থানায় নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম রেজা সজীব বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং মাদক সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1791284250.jpg)
_medium_1791282466.jpg)

_medium_1791280706.jpg)
_medium_1791280379.jpg)
_medium_1791279664.jpg)
_medium_1791284207.jpg)
_medium_1791284023.jpg)
_original_1789018053_original_1789359891_original_1790771618_original_1791089932_medium_1791283458.jpg)