এবার সিএমএম আদালতের কাঠগড়া থেকে হ্যান্ডকাফ খুলে পালালো আসামি
মফস্বল ডেস্ক : ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ৭ নম্বর এজলাস থেকে খিলগাঁও থানার হত্যা মামলার এক আসামি হ্যান্ডকাফ খুলে পালিয়ে গেছে। কাঠগড়ার শিকের সঙ্গে হ্যান্ডকাফ ঝুলিয়ে রেখে শরিফুল ইসলাম (২৮) নামের এ আসামি পালিয়ে যায়।
আজ মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। পলাতক আসামি দিনাজপুরের নবাবগঞ্জ থানার হরিপুর গ্রামের মৃত শফিক আহমেদের ছেলে সে কোতোয়ালি মডেল থানার পেনাল কোডের ২২৪ ধারার মামলার আসামি।
জানা যায়, ওই মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠান। সিএমএম কোর্টের ডিউটি বণ্টন তালিকা অনুযায়ী কনস্টেবল মো. আব্দুল আলিম আসামি শরিফুলকে আদালতে হাজির করার দায়িত্ব পান। সকাল ১০টা ২৫ মিনিটের দিকে তিনি আসামিকে ৭ নম্বর সিএমএম আদালতে নিয়ে যান।
আরও পড়ুনআদালতে আসামির হাতের হ্যান্ডকাফের এক অংশ কাঠগড়ার শিকের সঙ্গে এবং অপর অংশ আসামির হাতে বেঁধে দেওয়া হয়। এরপর ওই কনস্টেবল আদালতের সামনের বারান্দায় অবস্থান নেন। কিছুক্ষণ পর দুপুর সাড়ে ১২টার দিকে কনস্টেবল এজলাসে প্রবেশ করে দেখেন আসামি সেখানে নেই। এসময় এজলাসের ভেতরে কাঠগড়ার শিকের সঙ্গে খালি হ্যান্ডকাফটি ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়।
ঢাকা মহানগর উপ-পুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল বলেন, আদালত চত্বর থেকে আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্ব অবহেলাসহ সার্বিক বিষয় খতিয়ে দেখা হচ্ছে। আসামিকে ধরতে গোয়েন্দাসহ একাধিক টিম মাঠে কাজ করছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
মন্তব্য করুন

_medium_1791280379.jpg)
_medium_1791279664.jpg)
_medium_1791279542.jpg)
_medium_1791278631.jpg)

_medium_1791275816.jpg)
_medium_1791280706.jpg)