ভিডিও মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৬ অক্টোবর, ২০২৬ ০৩:৫৩ পিএম

নওগাঁর রানীনগরে ইসলামী এজেন্ট ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাই 

নওগাঁর রানীনগরে ইসলামী এজেন্ট ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাই 

রানীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রানীনগরে প্রকাশ্য দিবালোকে ইসলামী এজেন্ট ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ১টার দিকে আদমদীঘি-আবাদপুকুর সড়কের পারইল ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইসলামী এজেন্ট ব্যাংকের আবাদপুকুর শাখার দুই কর্মকর্তা ৩৪ লাখ টাকা নিয়ে যাচ্ছিলেন। এ সময় হেলমেট পরা কয়েকজন ব্যক্তি তাদের পথরোধ করে মারধর করেন। পরে তাদের রাস্তায় ফেলে রেখে সঙ্গে থাকা টাকাগুলো ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যান।

ছিনতাইকারীদের হামলায় আহত দুই কর্মকর্তাকে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন

ঘটনার বিষয়টি নিশ্চিত করে পারইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম বলেন।

রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মণ্ডল বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেননি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর রানীনগরে ইসলামী এজেন্ট ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাই 

১

কক্সবাজারে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু

২

ময়লা ফেলা নিয়ে বিরোধে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

৩

আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ দেখবেন যেভাবে

৪

সাতক্ষীরায় সীমান্ত এলাকা থেকে হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

৫

শিশুর প্রতিভা বিকাশে উপযুক্ত পরিবেশ ও সুযোগ সৃষ্টি করতে হবে : ডা. জুবাইদা রহমান

৬