ভিডিও মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৬ অক্টোবর, ২০২৬ ০১:৪৫ এএম

চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক

চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক, সংগৃহীত ছবি

রাজধানীর শেরেবাংলা নগর থানা ২৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মিজানুর রহমান স্বপনকে চাঁদাবাজির অভিযোগে আটক করেছে পুলিশ।

সোমবার (৫ অক্টোবর) শেরেবাংলা নগর এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য অনুযায়ী, শেরেবাংলা নগর ও মোহাম্মদপুর এলাকায় স্বপনের বিরুদ্ধে চাঁদাবাজির একাধিক অভিযোগ রয়েছে। এর মধ্যে তার বিরুদ্ধে গার্মেন্টস থেকে চাঁদা আদায়, নিউরোসায়েন্স হাসপাতালকেন্দ্রিক অ্যাম্বুলেন্স সিন্ডিকেট পরিচালনা, আগারগাঁও নতুন রাস্তা এলাকার ফুটপাত থেকে চাঁদা নেওয়া এবং শেরেবাংলা নগর থানার পাশের সমবায় বস্তিতে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাসিক চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে।

আরও পড়ুন

তবে এসব অভিযোগের কোনোটিই এখনও আদালতে প্রমাণিত হয়নি।

শেরেবাংলা নগর থানার ডিউটি অফিসার এএসআই অমৃতা বলেন, মিজানুর রহমান স্বপন পুলিশ হেফাজতে আছেন। এখনও মামলা হয়নি। বিস্তারিত পরে জানানো হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক

১

বিমানের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি

২

সরকার ক্ষমতা পাকাপোক্ত করতে ব্যস্ত, জনগণের খোঁজ নেই: গোলাম পরওয়ার

৩

আগামী পাঁচ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

৪

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ আরোহীর সবাই নিহত

৫

টি-টোয়েন্টিতে পাকিস্তানের নতুন অধিনায়ক শাহিবজাদা

৬