ভিডিও সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৫ অক্টোবর, ২০২৬ ১১:২৫ পিএম

জয়পুরহাটে মজুদ করে রাখা ৭৬ বস্তা সার জব্দ

জয়পুরহাটে মজুদ করে রাখা ৭৬ বস্তা সার জব্দ

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবিতে এক কৃষকের বাড়ী থেকে ৭৬ বস্তা অবৈধভাবে  মজুদ করা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালাত। আজ সোমবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার শিরতা গ্রামের কৃষক রমজানের বাড়ি থেকে সার জব্দ করা হয়।

জানা গেছে, জেলা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার শিরতা গ্রামে অভিযান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন।

এসময় প্রশাসনের উপস্থিতিতে কৃষক রমজানের  বাড়ী থেকে ৭৬ বস্তা অবৈধভাবে মজুদ সার জব্দ করা হয়। সেইসাথে ওই কৃষকের কৃষি উপকরণ সহায়তা কার্ডের উল্লেখিত জমির পরিমাণ কেটে প্রকৃত জমির পরিমাণ দেওয়া হয়।

আরও পড়ুন

রমজানের নিজস্ব জমি ২৫ শতাংশ ও পত্তন ৪ একর জমি চাষাবাদ করেন বলে কৃষক উপকরণ সহায়তা কার্ডে উল্লেখ রয়েছে। এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন জানান, কৃষক রমজানের প্রকৃত জমির পরিমাণ দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটে মজুদ করে রাখা ৭৬ বস্তা সার জব্দ

১

বগুড়া মহানগরে সড়ক দখল করে ভবন নির্মাণ চেষ্টা, প্রতিবাদ করায় প্রাণনাশের হুমকি

২

নওগাঁর আত্রাইয়ে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের মারপিটে বৃদ্ধ নিহত

৩

বগুড়ার শেরপুরের পল্লীতে বাড়ির দরজা ভেঙ্গে ৬টি গরু চুরি

৪

চাঁপাইনবাবগঞ্জে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু

৫

বগুড়ায় ২টি হত্যা মামলায় ২ জন গ্রেফতার

৬